এক্সপ্লোর

Dinhata News: সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে হুমকি, কাঠগড়ায় তৃণমূল নেতা

Coochbehar News: সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে সরাসরি হুমকি দিচ্ছেন তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান।

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: দিনহাটায় (Dinhata) হাসপাতালে ঢুকে সুপারের সামনেই ডাক্তারদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে বারবার অভিযোগ ওঠায় তা খতিয়ে দেখতেই হাসাপাতালে আসেন তাঁরা। সেখানে এসে হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে ঠিক মতো কাজ না করার অভিযোগ তোলেন তাঁরা। অভিযোগের প্রেক্ষিতে ২ জন ডাক্তারকে শোকজ করা হবে বলে দাবি সুপারের। 

ডাক্তারদের হুঁশিয়ারি তৃণমূল নেতার: সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে সরাসরি হুমকি দিচ্ছেন তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান। আর জি কর-কাণ্ডের পর যখন রাজ্য জুড়ে থ্রেট কালচারের অভিযোগ তুলে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করছেন জুনিয়র ডাক্তাররা। তখন কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালের এই ছবি সামনে আসার পর শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রশ্ন উঠেছে হাসপাতাল সুপারের ভূমিকা নিয়েও। স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে শনিবার তারা দিনহাটা মহকুমা হাসপাতালে আসেন। চিকিৎসকদের দেরি করে আউটডোরে আসা, রোগীর ঠিকমতো চিকিৎসা না করার ছবি উঠে আসে সেখানে। আর তখনই কর্তব্যরত চিকিৎসককে হুমকি দেন স্থানীয় তৃণমূল নেতা ও পুরসভার ভাইস চেয়ারম্যান ও স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি। দিনহাটা শহর তৃণমূল ব্লক সভাপতি বিশু ধর বলেন, "আপনি গুরুত্ব দিচ্ছেন না রোগীকেও আর রোগীর পরিবার, একটা বাচ্চা এসেছে তাঁকে গুরুত্ব দিচ্ছে না। সরকারি চাকরি করে! এটা কী ধরণের ভদ্রতা?'' দিনহাটা পুরসভার সহ সভাপতি সাবির সাহা চৌধুরী বলেন, "আপনাদের জন্য় আমাদের সরকারের মাথা নত হচ্ছে। আপনাদের জন্য়। এরপর কিন্তু আমরা ছেড়ে কথা বলব না। ওয়ার্নিং দিয়ে গেলাম।''

চাঞ্চল্যকর বিষয় হল, স্থানীয় তৃণমূল নেতৃত্ব যখন কর্তব্যরত চিকিৎসককে হুমকি-হুঁশিয়ারি দিচ্ছে, তখন সেখানে দাঁড়িয়ে রয়েছেন হাসপাতালের সুপার। উল্টে তিনিও প্রশ্ন তুলছেন চিকিৎসকের ভূমিকা নিয়েই।  প্রশ্ন হচ্ছে, ডাক্তাররা সময়মতো আসছেন কিনা বা ঠিকমতো চিকিৎসা পরিষেবা দিচ্ছেন কিনা, তা দেখার জন্য তো স্বাস্থ্য দফতর রয়েছে। তাহলে তৃণমূলের ব্লক সভাপতি বা শাসকদলের পুরসভার চেয়ারম্যান চিকিৎসারত ডাক্তারকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দেওয়ার কে? যদিও এই ঘটনায় নিজেদের অবস্থানে অনড় স্থানীয় তৃণমূল নেতৃ্ত্ব। সাবির সাহা চৌধুরী বলেন, "আজকে এক রোগীকে নিয়ে যাই না দেখেই ভর্তি নেওয়া হয়। আমাদের বদনাম হচ্ছে। এরকম চলতে থাকলে আমরা ছেড়ে কথা বলব না। আমরা ওয়ার্নিং দিয়ে দিলাম।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Kalna Student Death: স্টেশনের দিকে কেন গিয়েছিলেন ছাত্রী? কালনার ঘটনায় ৩২ মিনিটেই লুকিয়ে রহস্য

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget