এক্সপ্লোর

CoochBehar News: শিকার হয়েছে গবাদি পশু, চিতাবাঘের আতঙ্কে রাতজাগা গোটা গ্রাম

বাসিন্দারা জানাচ্ছেন, গত ২২ মার্চ স্থানীয় বাসিন্দারা মাঠে কাজ করার সময় জমিতে বাঘের পায়ের ছাপ দেখতে পান। এরপরই গোটা গ্রামে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা দ্রুত বন দফতরের কর্মীদের খবর দেন।

শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙা: এবার মাথাভাঙা জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার শিবপুর গ্রামে চিতাবাঘের (Leopard) আতঙ্ক ছড়িয়ে পড়ল। মাঠে কাজ করতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গেলেও এখনও পর্যন্ত চিতাবাঘটিকের দেখা পাওয়া নিয়ে গ্রামবাসীরা নানা কথা জানাচ্ছেন। আর তাতেই আতঙ্কে গোটা গ্রামের মানুষ। রাত জেগে চলছে পাহারার কাজও।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গত ২২ মার্চ স্থানীয় বাসিন্দারা মাঠে কাজ করার সময় জমিতে বাঘের পায়ের ছাপ দেখতে পান। এরপরই গোটা গ্রামে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা দ্রুত বন দফতরের কর্মীদের খবর দেন। যদিও বন দফতরের কর্মীরা এলেও এখনও পর্যন্ত বাঘের হদিশ পাওয়া যায়নি। তবে, গ্রামবাসীদের একাংশ জানাচ্ছেন, শনিবার একটি শেয়ালের অবশিষ্ঠাংশ দেখতে পাওয়া যায়। আর তা দেখেই গ্রামে আরও বেশি করে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানাচ্ছেন, ইতিমধ্যেই মুরগি থেকে বেশ কিছু গবাদি পশু চিতাবাঘের শিকার হয়েছে। আবার কোনও কোনও গ্রামবাসী জানাচ্ছেন, তাঁরা কেউ কেউ চিতাবাঘের বাচ্চা দেখতে পেয়েছেন আবার কেউ জানাচ্ছেন বড় বাঘের দেখা পাওয়া গিয়েছে। গ্রামে নতুন করে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ায় শনিবার সারাদিন কেউ বাড়ি থেকে বের হননি। 

আরও পড়ুন - Cooch Behar: কোচবিহারে লোকালয়ে চিতাবাঘের হানা! ঘণ্টা তিনেকের চেষ্টায় 'বন্দি' বাঘ | Bangla News

বন দফতরের কর্মীদের কাছে গ্রামবাসীরা সিসিটিভি ক্যামেরা বসানোর এবং খাঁচা বসানোর দাবি জানিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, শনিবার তাঁরা ফের বাঘ দেখতে পান। শিবপুর বাজার সংলগ্ন এলাকায় একটি গবাদি পশুর উপর চিতাবাঘটি হামলা চালায় বলে দাবি তাঁদের। স্থানীয়রা জানাচ্ছেন, মোট তিনটি বাঘ তাঁরা দেখতে পেয়েছেন। গ্রামের বাসিন্দারা রাত জেগে লাঠি নিয়ে নিজের নিজের এলাকা পাহারা দিচ্ছেন। গোটা গ্রামের মানুষ বাঘের আতঙ্কে দিন কাটাচ্ছেন। জানা যাচ্ছে, রবিবার বন দফতরের পক্ষ থেকে এলাকায় খাঁচা পাতা হয়। কিন্তু এখনও পর্যন্ত অধরা ওই চিতাবাঘ।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget