এক্সপ্লোর

Coochbehar : বিজেপির বিক্ষুব্ধদের বাড়িতে তৃণমূল, ৩ দিনের মাথায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক নিশীথ-বার্লার

Coochbehar : পুরভোটের আবহে দক্ষিণবঙ্গে বিজেপির অন্দরে যখন ছন্নছাড়া ছবি, তখন ভোটের আগে ঘর গুছোতে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক উত্তরবঙ্গের দুই শীর্ষ বিজেপি নেতা নিশীথ প্রামাণিক ও জন বার্লার।  

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারে (Coochbehar) তৃণমূল নেতারা (TMC leaders) বিজেপির (BJP) বিক্ষুব্ধদের বাড়িতে হাজির হওয়ার তিনদিনের মাথায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করলেন দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। নিশীথ প্রামাণিক ও জন বার্লার দাবি, পুরভোটে কোচবিহারে ভাল ফল করবে বিজেপি। তৃণমূলের কটাক্ষ, দলের কোন্দলে প্রার্থীই দিতে পারবে না গেরুয়া শিবির।

কখনও বিক্ষুব্ধদের পিকনিক। কখনও দলীয় বিধায়কের মুখে মুখ্যমন্ত্রীর প্রশস্তি। চপ ভেজে কর্মসংস্থানের পক্ষে সওয়াল! কখনও আবার তারকা সদস্যের দলত্যাগ। পুরভোটের আবহে দক্ষিণবঙ্গে বিজেপির অন্দরে যখন ছন্নছাড়া ছবি। তখন ভোটের আগে ঘর গুছোতে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করতে দেখা গেল উত্তরবঙ্গের দুই শীর্ষ বিজেপি নেতা নিশীথ প্রামাণিক ও জন বার্লাকে।  

বিধানসভা ভোটে সবুজ ঝড়ের মধ্যেও কোচবিহারে ভাল ফল করেছে গেরুয়া শিবির। সূত্রের খবর, তারপরেও এই জেলায় বেশ কিছু সংখ্যক বিজেপি কর্মী নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন। আর সেই সব বিক্ষুব্ধ বিজেপি কর্মীর সমর্থন পেতে তাঁদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন তৃণমূল নেতারা। বৃহস্পতিবারই কোচবিহার শহরে দেখা গিয়েছে সেই ছবি। 

আরও পড়ুন ; পুরভোটের আগে তুঙ্গে তৎপরতা, কোচবিহারে বিজেপি-‘বিক্ষুব্ধ’দের পাশে তৃণমূল

তৃণমূলের ওই তৎপরতার ৩ দিনের মাথায়, রবিবার প্রথমে মাথাভাঙায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। তিনি বলেন, নির্বাচনের পর থেকে রাজ্যে বিভিন্ন সন্ত্রাস চলছে। এর আগেও সন্ত্রাস উপেক্ষা করে ভোট দিয়েছে। তার নজির রয়েছে। আমরা মাথাভাঙা পুরসভায় প্রতিটি ওয়ার্ডেই জয়ী হব।

সোমবার তুফানগঞ্জে দলীয় বিধায়ক ও কর্মীদের সঙ্গে পুরভোটের রণকৌশল নিয়ে আলোচনা করেন দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। নিশীথ প্রামাণিকের সঙ্গে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লাও ছিলেন এদিনের বৈঠকে। তিনি বলেন,
২০১৯ এবং বিধানসভা ভোটে আমাদের পাশে মানুষ ছিল তুফানগঞ্জে। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিতে পারলে প্রতি ওয়ার্ডেই আমরা জয়ী হব। এটা নিশ্চিত।

কোচবিহারে বিজেপির রণকৌশল বৈঠক। এপ্রসঙ্গে কোচবিহার তৃণমূল কোর কমিটির সদস্য পার্থপ্রতিম রায় বলেন, বিক্ষুব্ধ শান্তনু ঠাকুর পিকনিক করে বেড়াচ্ছেন। আগে নিজের ঘর সামলান। তারপর নির্বাচন নিয়ে ভাববেন। কোচবিহারের ৬টি পুরসভাতেই তৃণমূল জয়ী হবে। বিজেপি প্রার্থী দিতে পারবে না। ৪ পুরসভায় বাম-কংগ্রেসের সঙ্গে লড়াই হবে।

সোমবার তুফানগঞ্জে মহকুমা হাসপাতাল ও ক্রীড়া সংস্থার মাঠ পরিদর্শন করে তার উন্নয়নের জন্য আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget