এক্সপ্লোর

Municipal Election 2022: পুরভোটের আগে তুঙ্গে তৎপরতা, কোচবিহারে বিজেপি-‘বিক্ষুব্ধ’দের পাশে তৃণমূল

Coochbehar Municipal Election: পুরভোটের (Municipal Election) দিন ঘোষণা না হলেও, কোচবিহার পুরসভা নিয়ে তৎপর তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের সমর্থন পাওয়ার চেষ্টা চালাল তৃণমূল।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহার (Coochbehar) পুরভোটে (Municipal Election) বিজেপির (BJP) বিক্ষুব্ধ কর্মীদের পাশে থাকার কৌশল নিল তৃণমূল (TMC)। গেরুয়া শিবিরের বসে যাওয়া কর্মীদের বাড়ি গিয়ে সমর্থন চাইলেন শাসক দলের নেতারা। দল ভাঙানোর চেষ্টা বলে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। দলীয় বিধায়কের ভূমিকায় অসন্তোষ প্রকাশ বিজেপি কর্মীদের।

পুরভোটের (Municipal Election) দিন ঘোষণা না হলেও, কোচবিহার পুরসভা নিয়ে তৎপর তৃণমূল ও বিজেপি। জনসংযোগে জোর দিলেন বিজেপি বিধায়ক। অন্যদিকে, বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের সমর্থন পাওয়ার চেষ্টা চালাল তৃণমূল। সূত্রের খবর, বিধানসভা ভোটের পর থেকে কোচবিহার শহরের বেশ কিছু গেরুয়া শিবিরের কর্মী নিষ্ক্রিয়। বৃহস্পতিবার এমনই বসে যাওয়া বিজেপি কর্মীদের বাড়িতে যান তৃণমূলের টাউন সভাপতি।তৃণমূল নেতাকে পাশে পেয়ে, নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি কর্মীরা।

কোচবিহারের বিজেপি কর্মী সুশান্ত রায়ের কথায়, “চুপচাপ বসেছিলাম, দলের কেউ যোগাযোগ করেনি। হেরে গিয়েও খোঁজখবর নিয়ে গেছে। ঠিক করেছি দাদার সঙ্গে থাকব। বিধায়ক উন্নতি করেনি, খোঁজও নেয়নি।’’ পাল্টা কোচবিহার শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন,“আসলে যে আশা করে এরা দৌড়েছিল তা হয়নি। এদের কাছে পৌঁছে যাচ্ছি। কোচবিহার শহরে ভাল সাড়া পেয়েছি। পুরভোটে বিজেপির মিথ ভেঙে গেছে। কারও কাছে প্রত্যাখ্যান হয়নি।’’ যদিও বিজেপির দাবি, ঐক্যবদ্ধভাবেই দল পুরভোটে নামবে। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, “ওদের কাজ হচ্ছে কী করে অন্যের ঘর ভাঙানো যায়। আমাদের কোনও কর্মী বসে নেই। হয়তো প্রলোভন ভয় দেখিয়ে টানার চেষ্টা করছি। আমরা একসঙ্গে আছি। পুরভোটে তার প্রতিফলন দেখা যাবে।’’

কোচবিহার দক্ষিণ বিধানসভার অন্তর্গত কোচবিহার পুরসভা। এবার বিধানসভা ভোটে এই বিধানসভা আসনে জিতেছে বিজেপি। বিধানসভা ভোটের নিরিখে কোচবিহার পুরসভার ২০টি ওয়ার্ডেই এগিয়ে আছে গেরুয়া শিবির। একদিকে তৃণমূল নেতারা যেমন বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে বিজেপির ভোট চাইছে, অন্যদিকে বিজেপি বিধায়কও নেমেছেন জনসংযোগে। পুরসভা ভোটের আগে তৎপর সব পক্ষ।

আরও পড়ুন: Sound Pollution: শব্দ দূষণ ঠেকাতে ব্যর্থ রাজ্য সরকার, অসন্তোষ প্রকাশ গ্রিন ট্রাইব্যুনালের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Cough Syrups: নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২
নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget