এক্সপ্লোর

Coochbehar News: প্রায় এক মাস পর বিজেপির পোলিং এজেন্ট খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

TMC: ঘটনার পরই এলাকা ছেড়ে পালায়, গতকাল গ্রেফতার, জানাল পুলিশ। বিজেপির পোলিং এজেন্ট খুনে এখনও পর্যন্ত গ্রেফতার ৩।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ভোটের দিন কোচবিহারে (Coochbehar) বিজেপির (BJP) পোলিং এজেন্ট খুনে গ্রেফতার তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্য। গ্রেফতার হয়েছেন কোচবিহারের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জয়দেব রাজভর। পঞ্চায়েত ভোটের দিন ঘটনার পরই এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত। গতকাল তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানাল পুলিশ। এই নিয়ে বিজেপির পোলিং এজেন্ট খুনে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য়দিকে, দিনহাটায় এক নির্দল প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের স্থানীয় সংখ্যালঘু সেলের সভাপতিকে। দুই অভিযুক্তকেই পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পঞ্চায়েত ভোটের দিন কোচবিহারে বিরোধী দলের এজেন্ট খুন ও নির্দল প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার হলেন দুই তৃণমূল নেতা। কোচবিহার এক নম্বর ব্লকের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূলের পঞ্চায়েত সদস্য় জয়দেব রাজভরকে। 

শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হলে ৪ দিনের পুলিশ হেফাজত দিয়েছেন বিচারক। পঞ্চায়েত ভোটের দিন ভোট গ্রহণ শুরুর আগে ফলিমারির ৩৮ নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে খুনের অভিযোগ ওঠে। ভাইরাল হয় একটি সিসিটিভি ফুটেজ। ঘটনায় এর আগে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

মাধব বিশ্বাসের দাদা রতন বিশ্বাস বলছেন, 'পুলিশ গ্রেফতার করেছে শুনে আমি খুশি হলাম। আমি চাই শুধু গ্রেফতার করলেই হবে না। যারা খুন করেছে তাদের কঠোরতম শাস্তির দাবি করছি। এই ভোটে আমার দাদা মারা গেছে। আগামীতে অন্য় কারও ছেলে মারা যাবে বা কারোর ভাই মারা যাবে। দোষীদের কঠোর শাস্তি প্রার্থনা করছি আমি'।

কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি আব্দুল জলিল আহমেদের কথায়, 'একটা খুন হয়েছে খুব দুর্ভাগ্য়জনক ঘটনা। কিন্তু, এই ঘটনার সঙ্গে কারা জড়িত দেখতে হবে। পুলিশ তো এলোপাথারি ধরে। যারা দোষী নয় তাদের ধরছে। যারা দোষী তাদের ধরুক। মিথ্যা মামলায় পার্টিকে জড়ানোর ষড়যন্ত্র। এতে পুলিশও লিপ্ত'।

অন্য়দিকে, দিনহাটার কোয়ালিদহের নির্দল গ্রাম পঞ্চায়েত প্রার্থী ভোলা বর্মনকে লক্ষ্য় করে গুলি চালানো, তাঁর সমর্থকদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সইফুল আলি মিয়া নামে এক তৃণমূল নেতাকে। ধৃত দিনহাটা এক নম্বর ব্লকের তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি। আদালতে পেশ করা হলে ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক।                                                                                                                                                                     

সেরা শিরোনাম

News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget