এক্সপ্লোর

Coobehar : রাতে বাড়িতে আগুন লেগে মৃত্যু ২ বৃদ্ধার

Coochbehar : বাজার সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে

শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙা (কোচবিহার) : মর্মান্তিক ! বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু (Death) হল দুই বৃদ্ধার। কোচবিহার (Coochbehar) মাথাভাঙা ২ ব্লকের নিশিগঞ্জ বাজার সংলগ্ন এলাকার ঘটনা। মৃতদের নাম মীরা দে (৭০) ও সাধনা বোস (১০০)। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠায় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ।

শনিবার রাত সাড়ে তিনটে নাগাদ নিশিগঞ্জ বাজার সংলগ্ন একটি বাড়িতে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় ঘর এবং ঘরে থাকা দুই বৃদ্ধার মৃত্যু হয়। 

বাজার সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। প্রথমে আগুন নেভাতে তৎপর হন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ও নিশিগঞ্জ দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন এবং মাথাভাঙা থেকে দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুন লাগার কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কের পাশে থাকা ওই বাড়িটিতে আগুন লাগায় কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয়। পরে পুলিশি তৎপরতায় এলাকা যানজটমুক্ত হয়। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন ; মশার ধূপ থেকে অগ্নিকাণ্ড! তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করে রিপোর্ট তলব বর্ধমান মেডিক্যালের

এদিকে আজ বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Burdwan Medical College and Hospital) আগুন লাগে। কোভিড ওয়ার্ডে (Covid Ward) অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক রোগীর। ভোর সাড়ে ৪টে নাগাদ কোভিড ওয়ার্ডের ৬ নম্বর ব্লকে আগুন লাগে। 

আগুন দেখতে পেয়ে তা নেভানোর কাজে প্রথমে হাত লাগান রোগীর আত্মীয় ও হাসপাতালের কর্মীরা। পরে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মশা মারার ধূপ অথবা লাইটার থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের।

দমকল সূত্রের খবর, রাধারানি ওয়ার্ডের ৬ নম্বর ব্লকের একটি বেডে প্রথমে আগুন লাগে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget