এক্সপ্লোর

Coochbehar News: 'গোখরোকে বিশ্বাস করা গেলেও, ওঁকে বিশ্বাস করা যায় না' চরমে দুই তৃণমূল নেতার বিবাদ

’১৬ সালের একটা উপনির্বাচন, লোকসভা, যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে। আমি একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। একটা গোখরো সাপ- তাকেও বিশ্বাস করা যায়।'

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারে (Coochbehar) তৃণমূল নেতা (TMC Leader) রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) ও পার্থপ্রতিম রায়ের (Parthapratim Roy) বিরোধ চরমে! ৬ বছর আগে লোকসভা উপনির্বাচনে নাম সুপারিশ করাটা ঐতিহাসিক ভুল ছিল! গোখরোকে বিশ্বাস করা গেলেও, ওঁকে বিশ্বাস করা যায় না! নাম না করে পার্থপ্রতিম রায়কে আক্রমণ করলেন রবীন্দ্রনাথ ঘোষ! পাল্টা কড়া বার্তা দিয়েছেন জেলা তৃণমূল (TMC) সভাপতিও।

তৃণমূল (TMC) কংগ্রেস রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের কথায়, ’১৬ সালের একটা উপনির্বাচন, লোকসভা, যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে। আমি একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। একটা গোখরো সাপ- তাকেও বিশ্বাস করা যায়। তাকে নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়া যায়। কিন্তু যার জন্য সুপারিশ করেছিলাম, তাকে আজ আর বিশ্বাস করা যায় না। 

কোচবিহারের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায়ের বিরোধ আরও চরমে। এবার প্রকাশ্য সভায় নাম না করে দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে তীব্র আক্রমণ করলেন দলের রাজ্য সহ সভাপতি ও কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তুলনা টানলেন গোখরো সাপের সঙ্গে। সুর চড়িয়ে পাল্টা বার্তা দিলেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায়।

কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের দাবি, কেউ কেউ সভাপতি হয়েও, সভাপতির ডাকে মিছিলে না গিয়ে অন্য মিছিলে হাজির হয়েছে, আমি দলের জেলা সভাপতি মিটিং আহ্বান করেছি। আপনি ২-১ জন লোক নিয়ে চামচাগিরি করতে যাবেন, এটা হতে পারে না। 

সম্প্রতি, কোচবিহারে জেলা তৃণমূলের নতুন কোর কমিটিতে ১১ জনের তালিকায় জায়গা পাননি প্রাক্তন মন্ত্রী ও কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। যার পরে তাত্‍পর্যপূর্ণ বার্তা দিয়ে রবীন্দ্রনাথ ঘোষ ফেসবুক পোস্টে লেখেন, আমি এখন মুক্ত বিহঙ্গ। কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনও বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন!

বৃহস্পতিবার কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জের নাককাটিগাছের সভায় দলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের উপস্থিতিতেই জেলা সভাপতির নাম না করে তীব্র আক্রমণ করেন রবীন্দ্রনাথ ঘোষ।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের কথায়, পুঁটিমাছের প্রাণ যতক্ষণ, সভাপতিও ওই ততক্ষণ মনে রাখবেন পুঁটিমাছের প্রাণ যতক্ষণ সভাপতিত্বও ওই ততক্ষণ আগে একবার হয়ে এক বছর, এবার বছর পুরো করতে পারবে না।

কোচবিহারে তৃণমূলের অন্দরে এই টানাপোড়েন নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।২০২৩-এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে কোচবিহার জেলা তৃণমূলের এহেন টানাপোড়েন থামাতে দল কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget