এক্সপ্লোর

Udayan on Panchayat Vote : পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা, ঘোষণা উদয়নের

Coochbehar : বিরোধীদের উদ্দেশে তাঁর হুমকি-হুঁশিয়ারির জুড়ি মেলা ভার। তাঁর পুরসভায় এবার সবকটা ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হবে। ঘোষণা করলেন তৃণমূল নেতা উদয়ন গুহ (Udayan Guha)। যা শুনে বিজেপি কটাক্ষ করে বলেছে, সবটাই শাসক দলের নেতার নাটক।

বিরোধীদের উদ্দেশে তাঁর হুমকি-হুঁশিয়ারির জুড়ি মেলা ভার। তাঁর পুরসভায় (Municipality) এবার সবকটা ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী (Un-contested Win) হয়েছে তৃণমূল। বিরোধীদের কোনও প্রার্থী ছিল না। বিধানসভা উপ নির্বাচনেও রেকর্ড মার্জিনে জয়ী হয়েছেন তিনি। বিরোধীরা কার্যত তাঁর ঝড়ে উড়ে গেছে। তা নিয়ে বিরোধীদের যথেষ্ট আক্রমণের মুখেও পড়তে হয়েছে তাঁকে। অভিযোগ উঠেছে ভোটের নামে প্রহসনের।

আরও পড়ুন ; জন্মদিনে উদয়ন গুহকে রুপোর মুকুট উপহার, বিতর্কে দিনহাটা পুরসভার চেয়ারম্যান

এই পরিস্থিতিতে সামনের বছর পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের উদ্দেশে কার্যত অভয়বাণী শোনালেন কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Dinhata TMC MLA Udayan Guha)। রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উদয়ন গুহ বললেন, দিনহাটার যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ভোট হবে। বিরোধী প্রার্থীরা প্রত্যেকে মনোনয়নপত্র দাখিল করবেন। আমরা দাঁড়িয়ে থেকে মনোনয়ন জমা দেওয়ার বন্দোবস্ত করিয়ে দেব।

পাল্টা বিরোধীরা বলছে, ভোটে মনোননয়ন দাখিল করতে পারাটা প্রত্যেক প্রার্থীর গণতান্ত্রিক অধিকার। তাই শাসক দলের বিধায়কের মর্জির ওপর সেটা নির্ভর করতে পারে না। আর তেমনটা হলে এটাই স্পষ্ট হয়ে যায় যে পরিস্থিতি ভাল নয়। পাশাপাশি উদয়ন গুহ শুধু লোক দেখাতে এ ধরনের মন্তব্য করছেন বলেও দাবি তাদের। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, ভাল সাজতে এসব বলছেন, আদতে কিছু হবে না।

একসময় ‘দুয়ারে প্রহারে’র দাওয়াই দেওয়া তৃণমূল নেতা উদয়ন গুহর এলাকায় পঞ্চায়েত ভোটে পরিস্থিতি কী দাঁড়ায়, তার উত্তর আগামী বছরই মিলবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget