এক্সপ্লোর

Cooch Behar: জন্মদিনে উদয়ন গুহকে রুপোর মুকুট উপহার, বিতর্কে দিনহাটা পুরসভার চেয়ারম্যান

Cooch Behar News: গতকাল ছিল হোলি উৎসব। একইসঙ্গে ওই দিনটি ছিল দিনহাটার বিধায়ক উদয়ন গুহের জন্মদিনও। আর তাঁর জন্মদিনে উদয়ন গুহকে উপহার দিয়েই বিতর্কে জড়ালেন দিনহাটা পুরসভার নতুন চেয়ারম্যান।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: জন্মদিনে তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে উপহার দিয়ে বিতর্কে দিনহাটা পুরসভার নতুন চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী। গতকাল ছিল হোলি উৎসব। একইসঙ্গে ওই দিনটি ছিল দিনহাটার বিধায়ক উদয়ন গুহের জন্মদিনও। আর তাঁর জন্মদিনে উদয়ন গুহকে উপহার দিয়েই বিতর্কে জড়ালেন দিনহাটা পুরসভার নতুন চেয়ারম্যান। কিন্তু কেন? 

সূত্রের খবর, দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে তাঁর জন্মদিনে একটি রুপোর মুকুট উপহার দিয়েছেন সেখানকার পুরসভার নবনিযুক্ত চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী। আর এতেই বিরোধীদের তোপের মুখে পড়েছেন চেয়ারম্যান। বিজেপি এই নিয়ে কটাক্ষও করেছে। 

এর আগে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এর মাথায় সোনার মুকুট পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এই জেলায়। এবার সে তালিকায় উদয়ন গুহের নাম। যদিও উদয়ন গুহর দাবি, ''এটা খুবই সাধারণ বিষয়। কেউ যদি ভালোবেসে কোনও উপহার দেয় আমাকে, তবে তাঁকে আঘাত দেওয়ার অধিকার আমার নেই।''

এর আগে, কয়েক বছর আগে, কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকেও বহুমূল্য মুকুট ও হার উপহার দিলেন শাসক দলের স্থানীয় নেতা-কর্মীরা। 

রবীন্দ্রনাথবাবু অবশ্য দাবি করেছিলেন সেবার যে ওই মুকুট সোনার জল দিয়ে তৈরি হয়েছে। তিনি বলেন, “ওটাকে মুকুট বলা চলে না। তা ছাড়া, পিতলের উপর সোনার জল দিয়ে তৈরি। সংবর্ধনায় অনেকে অনেক কিছু উপহার দেন। ডাউয়াগুড়ি আমার নিজের গ্রাম। সেখানকার ছেলেমেয়েরা ভালবেসে ওই উপহার দিয়েছেন আমাকে।” আয়োজকরা জানান, ওই মুকুট এবং মালা কিনতে সব মিলিয়ে প্রায় দু’লক্ষ টাকা খরচ হয়েছে। মুকুটের খরচ পড়েছে ৯২ হাজারর টাকার উপরে। মালার খরচ পড়েছে ৮২ হাজার টাকার উপরে।

তবে এবার ফের একবার সেই একই রকম ঘটনা কোচবিহার জেলায়। আর সেই জন্যই বিরোধীরা ফের একবার আঙুল তুলেছেন শাসক শিবিরের তৃণমূল বিধায়ক উদয়ন গুহের দিকে। 

সেরা শিরোনাম

News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?

ভিডিও

CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget