এক্সপ্লোর

Udayan Guha: 'দলে অনেকে আছে, যাদের জন্য আগেরবার হেরেছিলাম', কাদের নিশানা করলেন উদয়ন?

Coochbehar: দিনহাটায় দলীয় কর্মিসভায় এমনই মন্তব্য উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পঞ্চায়েত ভোটের আগে দলের অন্দরের সংগঠন নিয়েই প্রশ্ন তুললেন উদয়ন গুহ। দলের কারও কারও জন্য়ই আগে ভোটের লড়াইয়ে হেরে গিয়েছিলেন বলেও দাবি করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।   

কী বলেছেন মন্ত্রী?
উদয়ন গুহ বলেন, 'দলে অনেকে আছে, যাদের জন্য আগেরবার হেরেছিলাম। দলের সেই বিভীষণদের চিহ্নিত করতে হবে। বিভীষণরা ক্ষতি করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে। বিভীষণদের চিহ্নিত করতে পারলে তৃণমূলকে কেউ হারাতে পারবে না।'

দিনহাটায় দলীয় কর্মিসভায় এমনই মন্তব্য উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। এমন মন্তব্যে পাল্টা কটাক্ষ বিজেপির। নিজেরাই নিজেদের ভরসা করে না তৃণমূল, খোঁচা বিজেপির।

বারবার শিরোনামে:
এর আগে বারবার নানা বিতর্কিত কথা বলে শিরোনামে এসেছেন উদয়ন গুহ। কখনও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশানা করেছেন, কখনও পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী দেওয়াকে হুঁশিয়ারি দিয়েছেন।  

এর আগে উদয়ন বলেছিলেন, 'আরেকবার হুঁশিয়ারি দিয়ে বলে যাই, আমাদের কাছে কিন্তু খবর আছে, আমরা খবর পাই, কারা কারা ভেটাগুড়ির দিতে যায়, কখন যায়। এই ধরনের খবর যদি পাওয়া যায়, ভেটাগুড়ি যাবেন ভাল কথা, কিন্তু ফেরার সময় যদি আপনার গাড়িটা রাস্তার সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু আর কারও দোষ দিতে পারবেন না। এই কথাটা যেন মাথায় থাকে।' 

ভোটে প্রার্থী দেওয়া নিয়েও তোপ দেগেছিলেন  উদয়ন গুহ। সেক্ষেত্রে নিজের কর্মীদেরই সতর্ক করেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ' 'বিজেপি প্রার্থী দিতে পারবে তখনই, যখন আতিয়ালডাঙার ২টি আসনে, আমাদের লোকেরা বিজেপিকে গিয়ে বলবে, তোমরা দাঁড়াও, আমরা আছি। তখন বিজেপি প্রার্থী দিতে পারবে। তাই যদি এখানে বিজেপি প্রার্থী দেয়, তাহলে শাস্তি হবে আমার নেতাদের।' তার আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, 'আরেকবার হুঁশিয়ারি দিয়ে বলে যাই, আমাদের কাছে কিন্তু খবর আছে, আমরা খবর পাই, কারা কারা ভেটাগুড়ির দিতে যায়, কখন যায়। এই ধরনের খবর যদি পাওয়া যায়, ভেটাগুড়ি যাবেন ভাল কথা, কিন্তু ফেরার সময় যদি আপনার গাড়িটা রাস্তার সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু আর কারও দোষ দিতে পারবেন না। এই কথাটা যেন মাথায় থাকে।'

উদয়ন গুহর  বিতর্কিত মন্তব্য:
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জেলে পাঠানোর হুমকিও দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। নিশীথের চেয়ার সরিয়ে দেওয়ার হুঙ্কার দিলেন উদয়ন গুহ। উদয়ন গুহর  বিতর্কিত মন্তব্যের  বিরুদ্ধে সরব হয়ে শিলিগুড়ি থানায় (Siliguri Police Station) অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।  দিনহাটার শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ‘ভোটে জেতার পরে আর এলাকায় ঢোকেননি নিশীথ প্রামাণিক। দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে’ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ফরমান দেন উদয়ন। কোচবিহারে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-র বিতর্কিত মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। তার মধ্যে আবার উদয়ন গুহ-র করা মন্তব্যের বিরুদ্ধে সরব হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)।

আরও পড়ুন: 'পঞ্চায়েত ভোটের দিন BJP, CPM-কে ঘর থেকে বেরোতে দেওয়া হবে না', হুমকি তৃণমূল নেতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget