এক্সপ্লোর

TMC-BJP: ফের পদ্ম শিবিরে ভাঙন, শীতলকুচিতে তৃণমূলে যোগ কয়েকশো বিজেপি কর্মীর

পদ্ম শিবিরে বড় ভাঙন কোচবিহারের শীতলকুচিতে। শনিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কয়েকশো কর্মী।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ফের পদ্ম শিবিরে বড় ভাঙন কোচবিহারের শীতলকুচিতে। শনিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কয়েকশো কর্মী। কোচবিহার জেলার তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তাঁরা। শীতলকুচিতে বিজেপি কর্মীদের এমন যোগদানে উচ্ছ্বসিত ঘাসফুল শিবিরের কর্মীরা। তাঁদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ দেখেই আগ্রহ দেখিয়েছেন বিজেপি কর্মীরা।

যদিও তৃণমূলের এই দাবি নসাৎ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের তরফে বলা হয়েছে তৃণমূল ভয় দেখিয়ে তাদের কর্মীদের দলে যোগদান করিয়েছে। প্রসঙ্গত, একুশের নির্বাচনে তৃণমূলের বড় জয়ের পর থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার হিড়িক পড়েছে। সম্প্রতি তৃণমূলে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া ভূষণ সিংহ। 

তবে ভূষণ সিংয়ের দলে ফেরা নিয়ে কোচবিহার জেলার তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেছিলেন যে  এ ধরনের মানুষজনকে যত কম নেওয়া যায়, ততই ভাল। ভোটের আগে অনেকেই অঙ্ক কষছিলেন যে বিজেপি ক্ষমতায় আসবে। তাঁদের অনেকেই তূণমূলে ফিরতে চাইছেন এখন। বিধানসভা নির্বাচনের আগে  শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন ভূষণ সিং। 

তবে শুধু শীতলকুচি নয়, নদিয়া থেকে ঝাড়গ্রাম জেলায় জেলায় বিজেপি থেকে তৃণমূলে যোগদানের হার বাড়ছে উল্লেখযোগ্য হারে। ২১ জুলাইয়ে যেমন চাকদায়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৫০০ কর্মী। অন্যদিকে, ঝাড়গ্রামে ৫০০ জন বিজেপি নেতা কর্মী যোগ দেন তৃণমূলে। যদিও দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। 

নির্বাচন পূর্ববর্তী সময়ে দলবদলের পাল্লা বিজেপির দিকে যতটা ভারি ছিল, নির্বাচনের ফল ঘোষণার পর সেই দলবদলের পাল্লা ভারি তৃণমূলের দিকে। একাধিক পঞ্চায়েতও হাতছাড়া হচ্ছে বিজেপির। দলত্যাগীদের অভিযোগ, উন্নয়নের কাজ করতে না পাওয়ার ক্ষোভ আর গ্লানি থেকেই দলবদল করতে বাধ্য হচ্ছেন তাঁরা। গেরুয়া শিবিরের অবশ্য অভিযোগ, পদ্ম শিবিরের কর্মীদের ভয় দেখিয়ে দলত্যাগ করতে বাধ্য করছে তৃণমূল। 

 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget