এক্সপ্লোর

Train Accident: LHB কামরা ছিল না করমণ্ডল এক্সপ্রেসে! সেই কারণেই কি মৃত্যুমিছিল?

Coromandel Express:প্রশ্ন উঠছে, লিঙ্ক হফম্যান বুশ বা LHB কামরা থাকলে কি ক্ষয়ক্ষতি আরও কম হত?

কলকাতা: শুক্রবারের দুর্ঘটনায় ভেঙে, দুমড়ে মুচড়ে গেছে করমণ্ডল এক্সপ্রেসের একের পর এক বগি। হতাহত হয়েছেন বহু যাত্রী। সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরাগুলো, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি পুরনো কোচ। 

আর এখানেই প্রশ্ন উঠছে, এক্ষেত্রে লিঙ্ক হফম্যান বুশ বা LHB কামরা থাকলে কি ক্ষয়ক্ষতি আরও কম হত? সাধারণ কামরার থেকে LHB কামরা বেশ কয়েকটি মাপকাঠিতে অনেক উন্নত৷ LHB কামরার প্রধান বৈশিষ্ট্য , ট্রেন দুর্ঘটনায় পড়লে এটি উল্টে যায় না৷ দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে সাধারণ কামরা সজোরে ছিটকে পড়ে এবং উল্টে যায়। কিন্তু, জার্মান প্রযুক্তিতে তৈরি LHB কামরার ক্ষেত্রে এই আশঙ্কা নেই বললেই চলে৷ সঙ্গে থাকে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি নিউম্যাটিক ব্রেক। ট্রেন তীব্র গতিতে দুর্ঘটনাগ্রস্ত হলেও, এর মাধ্যমে আচমকা গতিবেগ কমে যাওয়াকে অনেকটাই সামাল দেওয়া যায়। 

যাত্রী স্বাচ্ছন্দ্য -সহ সার্বিক বিচারেও সাধারণ কামরার তুলনায় LHB কামরা অনেক এগিয়ে৷ এলএইচবি কামরার ভিতরের অংশ অ্যালুমিনিয়ামের তৈরি বলে অপেক্ষাকৃত হালকা, বাকি অংশ স্টেনলেস স্টিলের৷ ঝাঁকুনি কম হওয়ায় সফরের স্বাচ্ছন্দ্য অনেক বেশি৷ সাধারণ কামরার মতো কানে তালা লাগানো আওয়াজ হয় না৷ এই কামরা থাকলে ট্রেন প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে৷ যেমন গতি বাড়ে দ্রুত, তেমনই কমতেও পারে৷ 

২০০০ থেকেই এই LHB কামরা ব্যবহার করছে ভারতীয় রেল৷ প্রথমে শতাব্দী এক্সপ্রেসের জন্য ২৪টি কামরা জার্মানি থেকে আমদানি করা হয়৷ পরে প্রযুক্তি আমদানি করে পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ কারখানায় ওই কামরা তৈরি করা হচ্ছে৷ শতাব্দী ও রাজধানী এক্সপ্রেস ছাড়াও একগুচ্ছ ট্রেনে এখন এলএইচবি কামরা ব্যবহার করা হচ্ছে৷ 

কিন্তু, এখনও তা সব মেল-এক্সপ্রেসে চালু করা যায়নি৷ শুক্রবারের দুর্ঘটনা ফের পুরোনো প্রশ্নটা তুলে দিল, কবে আর একটু নিরাপদ হবে রেল সফর? দীর্ঘসূত্রিতা কাটিয়ে সব কামরার আধুনিকীকরণের কাজ কবে শেষ হবে?

শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি ট্যুইটে বলেছেন, 'ওড়িশার ট্রেন দুর্ঘটনায় শোকাহত। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনাগ্রস্ত পরিবারকে সবরকম সহযোগিতা করা হচ্ছে।  ট্যুইট করে উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা, আমি শোকাহত। ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। বহু মানুষের অবস্থা আশঙ্কাজনক, প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য সরকার।'

আরও পড়ুন: ঘটনাস্থলে যাচ্ছে রাজ্যের টিম, ট্রেন দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ট্যুইট মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা
Gyanesh Kumar Row |
Mamata Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget