এক্সপ্লোর

Corona Update: ফের চোখ রাঙাচ্ছে করোনার, সংক্রমণ রুখতে হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশ স্বাস্থ্য ভবনের

শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যাল ও জেএনএমের নমুনা যাবে কল্যাণীতে। পরবর্তীতে ৫টি করে নমুনা পজিটিভ হলেই পাঠাতে হবে জিন বিশ্লেষণে। রোগীর বিস্তারিত তথ্য পাঠাতে হবে নমুনার সঙ্গে

কলকাতা: ফের চোখ রাঙাচ্ছে ওমিক্রনের (Omicron) সাব ভ্যারিয়েন্ট বিএফ ডট সেভেন (BF.7)। হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশ পাঠাল স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan)। গত একমাসের মধ্যে যাঁরা করোনা (Corona) আক্রান্ত হয়েছেন, তাঁদের জিন বিশ্লেষণের নির্দেশ। ২৯ ডিসেম্বরের মধ্যে নমুনা পাঠাতে হবে ট্রপিক্যাল মেডিসিনে (Tropical Medicine)। সব হাসপাতালকে নির্দেশ স্বাস্থ্য ভবনের। শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যাল (North Bengal Medical College) ও জেএনএমের (JNM) নমুনা যাবে কল্যাণীতে। পরবর্তীতে ৫টি করে নমুনা পজিটিভ হলেই পাঠাতে হবে জিন বিশ্লেষণে। রোগীর বিস্তারিত তথ্য পাঠাতে হবে নমুনার সঙ্গে। শ্বাসকষ্ট নিয়ে কেউ হাসপাতালে ভর্তি হলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক। আজই নির্দেশিকা জারি স্বাস্থ্য ভবনের।

দেশের করোনা পরিস্থিতি: দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৬ হাজার ৬৭৮। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৯০ জনের। 

দেশের বিভিন্ন হাসপাতালে মহড়া: কোভিড মোকাবিলায় জরুরি ভিত্তিতে কীভাবে ব্যবস্থা নিতে হবে, মঙ্গলবার দেশের বিভিন্ন হাসপাতালে তা নিয়ে মহড়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য একটি সরকারি হাসপাতালে মহড়া পরিদর্শনে যাবেন। আমেরিকা, জাপান, চিন ব্রাজিলের-সহ একাধিক দেশে বাড়ছে করোনা সংক্রমণ। সতর্ক কেন্দ্র সরকার। আজ দুপুর ৩টেয় করোনা নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। রাজ্যের পক্ষে বৈঠকে হাজির থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য। চিনসহ একাধিক দেশে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার আগরায় জারি হল সতর্কতা। এবার তাজমহলে যেতে হলে করাতে হবে করোনা পরীক্ষা ।  জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই সংক্রমণ রুখতে শুরু হয়েছে করোনা পরীক্ষা। এবার পর্যটকদের জন্যও বাধ্যতামূলক হচ্ছে করোনা পরীক্ষা। 

চিনের পরিস্থিতি: চিনে ফের ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত। চিনে প্রতিদিন ১০ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, অন্তত ৫ হাজার জনের মৃত্যু হচ্ছে। রিপোর্টে এমনই দাবি করল লন্ডনের গবেষণাকারী সংস্থা এয়ারফিনিটি। জানুয়ারিতে শুধু চিনেই করোনা আক্রান্তের সংখ্যা পেরোতে পারে সাড়ে ৩০ লক্ষ, দাবি ব্রিটিশ সংস্থার। জাপানে করোনার অষ্টম ঢেউ দেখা দিয়েছে। সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছে প্রায় ২লক্ষ ৭হাজার জন। এর আগে ২৫ অগাস্টে প্রথম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ২ লক্ষ । 

ইঞ্জেকশন নয়, এবার নাক দিয়েই নেওয়া যাবে ভ্যাকসিন। ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনে ছাড়পত্র দিল কেন্দ্র সরকার। এই ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে । এই ভ্যাকসিন নিতে পারবেন কোভিশিল্ড ও কোভ্যাক্সিন গ্রহীতারা। সূত্রের খবর, আজ থেকেই কো উইন অ্যাপে বুক করা যাবে । আপাতত বেসরকারি হাসপাতালে মিলবে ন্যাজাল ভ্যাকসিন।  

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget