এক্সপ্লোর

Corona In Child : বাচ্চারা স্কুলে যাক, শুধু এইভাবে সতর্ক থাকতে হবে, জানুন চিকিৎসকদের পরামর্শ

চিকিৎসক অজয় সরকার জানাচ্ছেন, আক্রান্তের সংখ্যা আরও বাড়বে, দৈনিক বাড়বে, এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, মৃদু উপসর্গ থাকবে। 

ঝিলম করঞ্জাই, কলকাতা : স্কুল-কলেজ খুলে গেছে। বাসে, মেট্রোয়, ট্রেনে, স্টেশনে সেই চেনা ভিড়। দোকান-পাট, বাজারহাট গমগম করছে। বিনোদন পার্ক থেকে পর্যটন কেন্দ্র । আগের মতোই সরগরম। বহু প্রতীক্ষিত সেই মন ভাল করা ছবি। তবে এই স্বস্তির মধ্যেই চিকিৎসকরা বলছেন, একটু একটু করে ফের বাড়ছে করোনা!

তাহলে কি ভারতে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে?

 দেশজুড়ে করোনা (Coronavirus) সংক্রমণ যে বাড়ছে, তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যানেই স্পষ্ট। তথ্য বলছে, গত মঙ্গলবার দেশে একদিনে করোনা আক্রান্ত হন ১৩ হাজার ৬১৫ জন। বুধবার সেই সংখ্যা আরও বেড়ে হয় ১৬ হাজার ৯০৬। বৃহস্পতিবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটাই একলাফে পৌঁছে যায় ২০ হাজার ১৩৯-এ। গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে আক্রান্তের সংখ্যা সামানো কমে হয়েছে ২০ হাজার ৩৮ জন। 

বাড়তে শুরু করেছে দৈনিক মৃত্যুর সংখ্যা
তবে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে দৈনিক মৃত্যুর (Daily Death) সংখ্যা! গত মঙ্গলবার দেশে করোনায় মৃত্যু হয়েছিল ২০ জনের। বুধবার সেই সংখ্যাটাই বেড়ে হয় ৪৫! বৃহস্পতিবার একদিনে দেশে ৩৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল। আর গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যাটা এক লাফে বেড়ে হয়েছে ৪৭! 

চিকিৎসক রাজা ধর জানাচ্ছেন, যত ভাইরাস আছে, সেই ভাইরাসের ফর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো ভাইরাল মিউটেশন বলা হয়। সেই অনুযায়ী ভ্যাকসিন তৈরি করতে হবে। 

বাংলাতেও বাড়ছে করোনা
স্বাস্থ্য দফতরের শুক্রবারের পরিসংখ্যান বলছে, আগের ২৪ ঘণ্টায় ৩ হাজারের বেশি মানুষ সংক্রমণের কবলে পড়েছেন। বৃহস্পতিবারও সংখ্যাটা ছিল ৩ হাজারের ওপরেই। তবে শুক্রবার দৈনিক সংক্রমিতের সংখ্যা কিছুটা বেড়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের।

  • জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬৯৩ জন।
  • কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৬৫৩। 

চিকিৎসক অজয় সরকার জানাচ্ছেন, আক্রান্তের সংখ্যা আরও বাড়বে, দৈনিক বাড়বে, এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, মৃদু উপসর্গ থাকবে। 

শিশুদের উপর কী প্রভাব

ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ শাশ্বতী সিন্হা জানাচ্ছেন, করোনার কারণে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল শিক্ষা ব্যবস্থা। দীর্ঘ ২ বছর ধরে বন্ধ ছিল স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। পড়াশোনা সবটাই চলেছে অনলাইনে। 
এর ফলে পঠন পাঠনে যথেষ্ট প্রভাব পড়েছে। করোনার তৃতীয় ঢেউয়ের পরে এখন স্কুল খুলেছে। শিশুরাও স্কুলমুখী।  এই পরিস্থিতিতে করোনার চতুর্থ ঢেউ চোখ রাঙালেও, চিকিৎসকরা বলছেন, রোগের প্রকোপে ঘাবড়ে গেলে হবে না। স্কুলে যাওয়া অত্যন্ত জরুরি। স্কুলে যেতেও হবে। শুধু সতর্ক থাকতে হবে।

শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরি জানাচ্ছেন, বাচ্চাদের হচ্ছে ঠিকই, ঘাবড়ানোর কিছু নেই। সতর্কতা থাকলেই, চিন্তার কিছু নেই। 

শিশুরোগ বিশেষজ্ঞ জয়দীপ চৌধুরী বরং জোর দিচ্ছেন বাড়ির বড়দের সাবধান থাকার উপর। কারণ বড়দের থেকেই বাচ্চাদের রোগ ছড়ায়। তবে স্কুল খোলা রাখতেই হবে । 

মাস্ক পরা থেকে ভিড় এড়িয়ে চলা, করোনা প্রতিরোধে সতর্কতাই সবচেয়ে বড় মূলধন। সেকথাই বারবার মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা।

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda
Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget