এক্সপ্লোর

WB Corona Update: বাড়ছে উদ্বেগ, করোনা সংক্রমণ বৃদ্ধির নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে বাংলা

Covid 19 Update: ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৬০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৩২ জন।

কলকাতা: দেশে সহ রাজ্যে একদিনে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন আক্রান্ত ৬০। দেশের সব রাজ্যের মধ্যে একদিনে সংক্রমণ বৃদ্ধির নিরিখে তৃতীয় স্থানে বাংলা। বাংলায় করোনা আক্রান্ত বেড়ে মোট ৪৩২।

তৃতীয় স্থানে বাংলা: দেশেজুড়ে আরও বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৪ হাজার ৩০২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭৬ জন, ৭ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৪৪ জনের। ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৬০ জন। সংক্রমণ বৃদ্ধির নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে বাংলা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৩২ জন।

কলকাতায় সাত মাসের এক শিশু করোনা আক্রান্ত হয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েছে। তাঁর মায়েরও একাধিক উপসর্গ রয়েছে। শিশুর মায়ের করোনা পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছেন চিকিৎসকরা। সিএমআরআই হাসপাতালেও নতুন করে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন করোনা আক্রান্ত। তাঁদের মধ্যে একজন মধ্য বয়স্ক রোগীর অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার CMRI হাসপাতালে মৃত্যু হয় হাওড়ার বাসিন্দা ৪৩ বছর বয়সি মহিলার। করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মহিলার ফুসফুসের অবস্থাও ভাল ছিল না।অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। চিকিৎসকরা বলছেন, করোনার এই নতুন উপপ্রজাতি আগের তুলনায় অনেক বেশি সংক্রামক। এখন করোনার উপসর্গ হিসেবে সর্দি-কাশি-জ্বর, গলা ব্যথা, গা-হাত-পায়ের পেশিতে ব্যথা হচ্ছে। কারও কারও ক্ষেত্রে পেট ব্যথা বা পেট খারাপও হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ব্যক্তিগত স্তরে সচেতনতা ও প্রশাসনিক তৎপরতা দুই বিষয়ে জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতিতে সতর্ক রয়েছে রাজ্য সরকারও। স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, কোভিড পরিস্থিতির উপর কড়া নজরদারি করছে সরকার। আতঙ্কিত হওয়ার কিছু নেই। পাশাপাশি কত সংখ্যক নমুনা পরীক্ষা করা হচ্ছে তার ফলাফল সহ করোনা সংক্রান্ত সব তথ্য সরকারি হাসপাতাল ও ল্যাব কর্তৃপক্ষগুলিকে পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "যাঁরা সর্দি-কাশি, জ্বরে ভুগছে তাঁদের টেস্ট করা হলে বেশিরভাগেরই পজিটিভ হবে। টেস্ট বাড়লে আক্রান্তের সংখ্যা বাড়বে, এটা নিয়ম। কলকাতায় যাঁরা আক্রান্ত তাঁদের কারও অবস্থায় সঙ্কটজনক নয়। ৩ শতাংশ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁরা মূলত বয়স্ক মানুষ। তাঁরা চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ হয়ে উঠছেন। তিনটে পরামর্শ দেব। সচেতন থাকুন। করোনা নিয়ে এই মুহূর্তে কোনও ভয়ের কারণ নেই। নিজেকে যে কোনও সংক্রমণ থেকে দূরে রাখতে হাত স্যানিটাইজ করুন। মুখে মাস্ক পরুন। ভিড় এড়িয়ে চলুন।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget