এক্সপ্লোর

Corona Vaccine: আগামী মাস থেকে দুয়ারে সরকার ক্যাম্পে মিলবে করোনা টিকা, নির্দেশ স্বাস্থ্য দফতরের

Duare Sarkar Camp Corona Vaccination: জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ স্বাস্থ্য দফতরের। ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি।

সন্দীপ সরকার, কলকাতা: ফেব্রুয়ারি মাস থেকেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে মিলবে করোনা টিকা। করা হবে ডায়াবেটিস, মুখের ক্যানসার, চোখ পরীক্ষাও। দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণের পরিকাঠামো তৈরির নির্দেশ। জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ স্বাস্থ্য দফতরের। ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এই প্রথম দুয়ারে সরকার কর্মসূচিতে টিকাকরণ ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। 

সম্প্রতি দুয়ারে সরকার পেয়েছে জাতীয় সম্মান। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া, সিএসআই-এর তরফে অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স ২০২১-এ সম্মানিত রাজ্য সরকারের এই প্রকল্প। মানুষের দরজায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার অভিনব প্রকল্পকে স্বীকৃতির দেওয়ার জন্যই এই সম্মান। ভারতে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সবথেকে বড় অ-লাভজনক সংস্থা কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া, সিএসআই। সফটওয়্যার ডেভেলপার, বিজ্ঞানী, শিক্ষাবিদ, প্রজেক্ট ম্যানেজার মিলিয়ে সংস্থার সদস্য সংখ্যা ৯০ হাজারের বেশি। 

১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘পাড়ায় সমাধান’। জানুয়ারি থেকে পিছিয়ে ফেব্রুয়ারিতে ‘পাড়ায় সমাধান’। মার্চের মধ্যে আবেদন খতিয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন ও সমস্যার সমাধানের ব্যবস্থা করে সরকার। ২০২০-তে  বাঁকুড়াতে দুয়ারে সরকার কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, পথ দুর্ঘটনায় আহত মদন মিত্র, ধাতস্থ হয়ে বললেন, ‘খুব জোর বেঁচে গিয়েছি’

তিনি জানিয়েছিলেন, ১ ডিসেম্বর থেকে চালু হবে রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের অধীনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনের কর্মীরা। সঙ্গে কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তাঁরা।

‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ প্রকল্পকে ঠিকভাবে পরিচালনা করতে অ্যাপেক্স কমিটি গঠন করে রাজ্য সরকার। অ্যাপেক্স কমিটির নেতৃত্বে আনা হয় রাজ্যের মুখ্যসচিবকে। রাজ্য, জেলা ও কলকাতা স্তরে গঠন করা হয় ৩টি টাস্কফোর্স। এই কমিটির অধীনেই কাজ টাস্ক ফোর্সগুলির। অ্যাপেক্স কমিটিতে রাখা হয়েছে রাজ্য সরকারি সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকদের।

সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়,  পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কাছে সুবিধাজনকভাবে ও সময়-নির্দিষ্ট পদ্ধতিতে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে সরকার পরিষেবা প্রদানের পদ্ধতি ধারাবাহিকভাবে সম্প্রসারিত ও উন্নত করছে। সরকার মনে করে যে, নিজেদের দৈনন্দিন জীবনের সমস্যা মানুষ স্থানীয় সমস্যার সমাধানে সক্ষম এবং রাজ্য এই ধরনের উদ্যোগের পাশে রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget