এক্সপ্লোর

Cossipore BJP Leader Death: একই দল, দুই সুর, কারা ঝুলিয়ে দিল অর্জুনকে? প্রশ্ন টিবরেওয়ালের, ডিপ্রেশনের কথা বলছেন সুভাষ !

Cossipore BJP Leader Death Update : কাশীপুরে বিজেপির যুব নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে, রাজনৈতিক চাপানউতোর এখনও থামেনি।


সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্যায় ও পূর্ণেন্দু সিংহ, কলকাতা : হাইকোর্টে ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়ার দিনে, কাশীপুরে যুব নেতার মৃত্যু নিয়ে, বিজেপির অন্দরেই দুই সুর। বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল প্রশ্ন তুলেছেন, ওই যুব নেতাকে কারা ঝুলিয়ে দিল? অন্যদিকে, বিজেপি সাংসদ সুভাষ সরকারের মুখে শোনা গেছে দুর্ঘটনা এবং ডিপ্রেশনের কথা। 

‘বিজেপির যুব নেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যু হয়েছে গলায় ফাঁস লেগে ঝোলার কারণে। ঝোলার আগে পর্যন্ত তাঁর শরীরে প্রাণ ছিল’। আলিপুর কমান্ড হাসপাতালের তরফে কলকাতা হাইকোর্টে মুখবন্ধ খামে এই রিপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। এই প্রেক্ষাপটে যুব নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা নিয়ে  বিজেপির অন্দরেই শোনা গেল দুই সুর। 

আরও পড়ুন :

' ভগবান ওদের ক্ষমা করুক' কাকে কেন বললেন ফিরহাদ !

সামনে চলে এল আইনজীবী নেত্রী এবং চিকিৎসক সাংসদের ভিন্নমত। অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর, রাজ্য বিজেপিক সম্পাদক এবং আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল ( advocate Priyanka Tibrewal )  প্রশ্ন তুলেছেন, যুব নেতাকে ফাঁসিতে ঝোলাল কে? কিন্তু, বিজেপিরই সাংসদ এবং চিকিৎসক সুভাষ সরকার (MP Subhas Sarkar )  আবার দুর্ঘটনা এবং ডিপ্রেশনের কথা বলছেন। বঙ্গ সফরে এসে খোদ অমিত শাহও সেদিন রাজনৈতিক খুনের অভিযোগ করেছিলেন। সব মিলিয়ে বিজেপির যুব নেতার মৃত্যুর কারণ নিয়ে এখনও জোর তরজা।

অন্যদিকে মৃতের দাদা আনন্দকুমার চৌরাসিয়ার দাবি, আত্মহত্যা করার কোনও কারণ নেই। আমরা তো CBI চাইছিলাম, যেই তদন্ত করুক, আমার ইনসাফ চাই...! হাসপাতালের রিপোর্ট অনুসারে মেরে ঝুলিয়ে দেওয়ার প্রমাণ নেই! যদিও, এখনও খুনের অভিযোগেই সরব মৃত বিজেপির যুব নেতার পরিবার! তবে, শুরু থেকে CBI তদন্ত চাইলেও বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের তৈরি SIT’র তদন্তের ওপরই কার্যত আস্থা রাখছে তারা। চাইছে ইনসাফ।

আপাতত সবার নজর ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের দিকে। 

 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget