এক্সপ্লোর

TMC Vs BJP On Rabindra Jayanti : ' ভগবান ওদের ক্ষমা করুক' কাকে কেন বললেন ফিরহাদ !

TMC Vs BJP : বিজেপির উদ্যোগকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। পাল্টা, কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

সঞ্চয়ন মিত্র, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেন, কলকাতা : রবীন্দ্র জয়ন্তী  (Rabindra Jayanti ) পালনে তৎপরতা দেখা গেল তৃণমূল-বিজেপি দুই শিবিরেই। আলাদা আলাদা কর্মসূচির পাশাপাশি, জোড়াসাঁকোয় গিয়ে শ্রদ্ধা জানান ফিরহাদ হাকিম (Firhad Hakim), দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির উদ্যোগকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। পাল্টা, কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। 
দু’জনের একে অপরের প্রতি ছিল গভীর শ্রদ্ধা । আবার ইস্যুভিত্তিক মতবিরোধও ছিল। বিহারের ভূমিকম্পের পর গাঁধীজির মন্তব্য রবীন্দ্রনাথ নস্যাৎ করেছিলেন। আর তাঁর সেই তীব্র প্রতিবাদপত্রটি গাঁধীজি স্বয়ং প্রকাশ করেছিলেন তাঁর সম্পাদিত হরিজন পত্রিকায়। নিজের বক্তব্যে অনড় থেকেই। 
অর্থাৎ বিরোধিতা কিবা মতপার্থক্য থাকলেও, আলাপ-আলোচনা-মেলামেশায় আলোচনায় বিশ্বাসী ছিল দু’জনেই! কিন্তু, এখনকার রাজনীতিবিদরা কি তাতে আদৌ বিশ্বাসী? নইলে সবেতেই কেন রাজনৈতিক তরজা? তৃণমূল সরকারের তরফে যখন রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোডে ‘কবি প্রণামে’র আয়োজন করা হল। তখন মুরলীধর সেন রোডে বিজেপির রাজ্য পার্টি অফিসে পালিত হল রবীন্দ্র জন্মজয়ন্তী!

আরও পড়ুন : 
বাড়ির সামনে বোমাবাজি, কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন অর্জুন

এদিন, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও যায় তৃণমূল-বিজেপি দু’দলই! সকাল ন’টায়, ঠাকুরবাড়িতে যান ফিরহাদ হাকিম! ফিরহাদ হাকিম যখন উপাচার্যের ঘরে কথা বলছেন, তখন ঠাকুরবাড়িতে আসেন দিলীপ ঘোষ! কিন্তু, রবীন্দ্র-জয়ন্তীকেও বাদ গেল না খোঁচা-পাল্টা-খোঁচা! 
তৃণমূল বিধায়ক ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সবাই আসুক, প্রণাম জানাক। আমাদের সংস্কৃতি বিশ্বাস করুক। হিন্দিকে সারা ভারতবর্ষের না বলে যদি নিজেদের ভুল শোধরায়, তাহলে ভগবান ওদের ক্ষমা করুক। ওরা কী করেছিল, ওরা নিজেরাই জানে না। 
পাল্টা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, যাঁরা চোখ বন্ধ করে রাখে, তাঁরা যখন চোখ খোলে ভাবে তখনই সকাল। রবীন্দ্রনাথ সবার হৃদয়ে আছে। আমরা আগেও করেছি, আগে ভাল করে জানুন।

এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এসে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও!

সেরা শিরোনাম

West Bengal News Live : ২০২৪ সালে হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা বহাল রাখল হাইকোর্ট
২০২৪ সালে হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনে ফাঁসির সাজা বহাল রাখল হাইকোর্ট
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?

ভিডিও

Suvendu Adhikari:
BJP Inner Clash Canning: আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, গ্রেফতার ২৫
Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget