এক্সপ্লোর

Kolkata: বাঁশদ্রোণীর ফ্ল্যাটে যুগলের রহস্যমৃত্যু, 'আত্মহত্যা' বলে অনুমান প্রাথমিক তদন্তে

Kolkata News: আত্মহত্যা করার কথা জানিয়ে বাঁশদ্রোণী থানায় ই-মেল করা হয়েছে বলে খবর সূত্রের। ই-মেল পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয়।

সন্দীপ সরকার, কলকাতা: বাঁশদ্রোণীতে (Bansdroni) যুগলের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। প্রাথমিকভাবে আত্মহত্যা (Suicide) বলে অনুমান করা হচ্ছে। ঠিক কী কী খবর মিলছে?

বাঁশদ্রোণীতে যুগলের রহস্যমৃত্যু

বাঁশদ্রোণীতে যুগলের রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে। ব্রহ্মপুরের একটি আবাসনে ঘুমের ওষুধ খেয়ে ‘আত্মহত্যা’ করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। দুই মৃতের নাম ঋষিকেশ পাল, রিয়া সরকার। ফ্ল্যাটের মধ্যে থেকেই তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

আত্মহত্যা করার কথা জানিয়ে বাঁশদ্রোণী থানায় ই-মেল করা হয়েছে বলে খবর সূত্রের। ই-মেল পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয়। আর্থিক সঙ্কটে ভুগতে ভুগতেই আত্মহত্যা বলে সুইসাইড নোটে উল্লেখ করা রয়েছে, খবর সূত্রের। 

পুলিশ সূত্রে কী কী জানা যাচ্ছে?

মৃতদেহের পাশ থেকে বেশ কিছু ওষুধের পাতা মিলেছে বলে খবর। ফলে তদন্তকারীদের সন্দেহ তাঁরা ঘুমের ওষুধ খেয়েই আত্মঘাতী হয়েছেন। জানা যাচ্ছে, এই ঘটনার কিছুক্ষণ আগে বাঁশদ্রোণী থানার অফিসিয়াল মেল আইডিতে একটি ই-মেল আসে। সেই মেলে নিজেদের বাড়ির ঠিকানা, নাম উল্লেখ করে লেখেন যে তাঁরা আত্মঘাতী হচ্ছেন। এই মেল পেয়ে তড়িঘড়ি থানার পুলিশেরা বাঁশদ্রোণী থানার ব্রহ্মপুর এলাকার অ্যাপেক্স ম্যানসনে ছুটে আসেন। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে দরজা খুলে দেখা যায় ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ভিতরে দুই জনের নিথর দেহ মেলে। 

আরও পড়ুন: Body Found in Malda: স্কুলছাত্রীর দেহ উদ্ধার, তোলপাড় মালদায়

তাদের দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় এম আর বাঙুর হাসপাতালে। চিকিৎসকেরা দুই জনকে মৃত ঘোষণা করেন। যে মেল থানায় পাঠানো হয় এবং দেহের পাশ থেকে উদ্ধার হওয়া নোট, দুই জায়গাতেই উল্লেখ করা হয় যে আর্থিক অনটনের কারণে তাঁরা আত্মহননের সিদ্ধান্ত নিচ্ছেন। এও উল্লেখ করা হয় যে আর্থিক সমস্যার কারণে তাঁদের ওষুধের ডিস্ট্রিবিউটরশিপ ছিল, তাও ছেড়ে দিতে হয়। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। রিপোর্টের অপেক্ষায় আপাতত পুলিশ। 

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
CM Suvendu Adhikari:নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত,
নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত, "দেখা যাক কত ভোট পায়..”
Weather Update: ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা ? আজ রাজ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা ? আজ রাজ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Durga Puja 2026: পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget