এক্সপ্লোর

Kali Puja 2022: দীপাবলিতে বৈঠক-জল্পনা, CPM নেতা অশোক ভট্টাচার্যর বাড়িতে BJP-র রাজু বিস্ত ও শঙ্কর ঘোষ

সাক্ষাতের ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেন বিজেপি সাংসদ। দীপাবলির সৌজন্য সাক্ষাৎ বলে ফেসবুকে দাবি করেছেন রাজু বিস্ত।

সনৎ ঝা, দার্জিলিং: কালীপুজোর দিন অশোক ভট্টাচার্যর বাড়িতে গেলেন দুই বিজেপি নেতা। গতকাল শিলিগুড়ির প্রাক্তন মেয়রের সঙ্গে দেখা করেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সাক্ষাতের ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেন বিজেপি সাংসদ। দীপাবলির সৌজন্য সাক্ষাৎ বলে ফেসবুকে দাবি করেছেন রাজু বিস্ত। স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে আমন্ত্রণ জানানোয় দেখা করতে এসেছিলেন, প্রতিক্রিয়া অশোক ভট্টাচার্যর। বিজেপি-সিপিএম-কংগ্রেস যড়যন্ত্র করছে, আক্রমণ কুণাল ঘোষের। 

উৎসবের আবহে, বঙ্গ রাজনীতিতে হঠাৎ চমক! এক ছাদের তলায় যুযুধান দুই পক্ষ। মাঝে সিপিএম নেতা ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য ও তাঁর দুই পাশে রয়েছেন বিজেপির দুই জন প্রতিনিধি। ডানদিকে দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। আর অশোক ভট্টাচার্যর বাঁ দিকে বসে, তাঁর একসময়ের দলীয় সতীর্থ, বর্তমানে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পঞ্চায়েত ভোটের মুখে এই ছবিকে কেন্দ্রে করেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি! সোমবার কালীপুজোর সন্ধেয়, অশোক ভট্টাচার্যর শিলিগুড়ির বাড়িতে যান রাজু বিস্ত, শঙ্কর ঘোষ ও বিজেপির কয়েকজন নেতানেত্রী। ছবিতে সবাইকেই বেশ খোলামেলা আলোচনা করতেই দেখা যাচ্ছে।

এই ছবি ট্যুইট করেছেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তের কথায়, 'আমার এটাই বলার আছে যে, খারাপ কাজ করা। এটা শুধু রাজনীতি হয়। আর নিজের দল ছাড়াও অন্য দলের অনেক জ্ঞানী লোক থাকে। আমি মনে করি, যখনই অশোকদার সঙ্গে দেখা করি, অনেক নতুন তথ্য বিশেষ করে, পশ্চিমবঙ্গ-শিলিগুড়ি সম্পর্কে জানতে পারি। ৩০ অক্টোবর ওনার স্ত্রীর মৃত্যু বার্ষিকী। আমি আসতে পারব না, তাই দেখা করতে এসেছিলাম'।

তৃণমূল অবশ্য এই সাক্ষাৎকে শুধুই সৌজন্য হিসেবে দেখতে নারাজ। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, গতকাল শিলিগুড়িতে বিজেপি এবং সিপিএমের যে বৈঠক হয়েছে, তাতে আরও বেশি করে প্রমাণিত হয়ে গেছে, অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বিজেপি সিপিএম কংগ্রেস এ রাজ্যে কীভাবে চলছে। ব্যক্তিগত সৌজন্য, দুর্ঘটনায় সমবেদনা, বিজয়া ইত্যাদি। কিন্তু অন্দরমহলের সূত্র বলছে, বিজেপি যে উত্তরবঙ্গকে ভাঙার চক্রান্ত করছে, পাশাপাশি ডিসেম্বর ডিসেম্বর বলে কিছুই করতে পারবে না, উত্তরবঙ্গে সেই সব বিষয়ে সাহায্য চাইতেই নাকি অশোকবাবুর কাছে এনারা গেছিলেন।

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কথায়,তৃণমূলের মুর্খামি ছাড়া কিছু নয়। অশোক ভট্টাচার্য বাড়িতে এর আগে আমি, দিলীপ দা গেছিলাম। উনি বর্ষীয়ান নেতা, বিধায়ক,মন্ত্রী ছিলেন। সেখানে বিজেপির নেতারা যদি সৌজন্য সাক্ষাৎ করতে যান, সেখানে বিতর্কের কী আছে? তৃণমূলের এখন অবস্থা, চুরি রুখতে যেখানে যা দেখছে সেখানেই বিতর্ক দেখছে।

এ বছর, প্রথমবারের জন্য শিলিগুড়ি মহকুমা পরিষদ বামেদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে পঞ্চায়েত ভোটের আগে, সিপিএম ও বিজেপি নেতাদের বৈঠক কি স্রেফ সৌজন্য? তার নেপথ্যে রয়েছে অন্য সমীকরণ? তা নিয়ে তৈরি হয়েছে বিস্তর জল্পনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget