এক্সপ্লোর

Covid 19: কলকাতায় আরও ২ জন করোনা আক্রান্তের হদিশ

Kolkata New Covid Case : 'শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ভর্তি..', বেসরকারি সূত্রে খবর, কলকাতায় নতুন করে আরও দুই কোভিড পজিটিভ..

ঝিলম করঞ্জাই, কলকাতা: নতুন বছর শুরুর মুখে দীর্ঘ হচ্ছে করোনা সংক্রমণের ছায়া। কেন্দ্রের নির্দেশের পর এমনিতেই আগের থেকে আরও সতর্ক রাজ্য সরকার। যদিও তাও কোভিডের থাবার থেকে মুক্তি মেলেনি। বেসরকারি সূত্রে খবর, কলকাতায় আরও দু'জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে (Covid Positive)।

দু'জনেই শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন

বেসরকারি সূত্রে খবর, কলকাতায় নতুন করে আরও দুই কোভিড পজিটিভের মধ্যে একজন পঞ্চান্ন বছরের মহিলা। তিনি ভর্তি রয়েছেন মুকুন্দপুরের একটি হাসপাতালে। বাহাত্তর বছরের একজন বৃদ্ধ ভর্তি রয়েছেন আনন্দপুরের একটি হাসপাতালে। দু'জনেই শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। পরীক্ষায় দু'জনেরই কোভিড পজিটিভ ধরা পড়ে।হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত কলকাতার ওই দুই বাসিন্দার অবস্থা স্থিতিশীল।

বেসরকারি মতে, এই নিয়ে রাজ্যে মোট ১৫ জন করোনা আক্রান্তের হদিশ

বেসরকারি মতে, এই নিয়ে রাজ্যে মোট ১৫ জন করোনা আক্রান্তের হদিশ মিলল। যদিও সরকারি সূত্রে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও তথ্য নেই। মঙ্গলবার থেকে স্বাস্থ্য দফতরের তরফে বিভিন্ন মেডিক্যাল কলেজে শুরু হয়েছে পরিকাঠামো পরিদর্শন। গতকাল স্বাস্থ্যকর্তারা খতিয়ে দেখেছিলেন বি সি রায় হাসপাতাল ও আরজি কর হাসপাতালের পরিকাঠামো। আজ খতিয়ে দেখা হবে ন্যাশনাল মেডিক্যাল ও হাজরার চিত্তরঞ্জন সেবা সদনের পরিকাঠামো।

রাজ্যের কোনও নমুনাতেই  মেলেনি JN.1 ভ্যারিয়েন্টের খোঁজ

তবে শেষ অবধি পাওয়া খবরে একটাই স্বস্তি যে,  জিনোম সিকোয়েন্সিংয়ে এখনও পর্যন্ত রাজ্যের কোনও নমুনাতেই  মেলেনি JN.1 ভ্যারিয়েন্টের খোঁজ।নভেম্বর ও ডিসেম্বর মাসে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য সাতটি নমুনা পাঠানো হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিকস-এ। সেখান থেকে জানানো হয়েছে কোনও নমুনাতেই কোভিডের নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1- পাওয়া যায়নি। ভারতে JN.1 নিয়ে আশঙ্কা তৈরি হলেও এখনই টিকা নিয়ে হুড়োহুড়ি করার প্রয়োজন নেই।

আরও পড়ুন, কলকাতার সব সম্পত্তি বেচে পালানোর ছক ? হাওড়ার পাণ্ডে ব্রাদার্সকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ED-র

'যাঁদের বয়স ৬০ বছর বা তারও বেশি..'

ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে INSACOG প্রধান এনকে অরোরা জানিয়েছেন, 'যাঁদের বয়স ৬০ বছর বা তারও বেশি তাঁদের কোভিড থেকে বাঁচার জন্য সাবধানতা নেওয়া উচিত। যাঁদের কোমর্বিডিটি রয়েছে, যাঁরা এমন ওষুধ নেন যার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাঁদের সাবধানী পদক্ষেপ নেওয়া উচিত। এমন ব্যক্তিরা যদি এখনও কোনও সতর্কতামূলক পদক্ষেপ না নেন, তাহলে তাঁরা অবশ্যই সেটা নিন, এখনই কোনও টিকার প্রয়োজন নেই।'  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget