এক্সপ্লোর

Coronavirus Updates: দেশে সামান্য বাড়ল করোনা সংক্রমণ, সতর্ক থাকতে বার্তা মোদির

Covid Updates India: ভারতজুড়েও জারি হয়েছে সতর্কতা। বিমানবন্দরে চলছে নজরদারি। হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার

নয়া দিল্লি: দেশে করোনা (Coronavirus) গ্রাফের ওঠানামা চলছেই। দেশে কিছুটা বাড়ল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২২৭ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ হাজার ৪২৪। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৯৩ জনের। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৬ লক্ষ ৭৮ হাজার ৩০৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৬৫ কোটি ৬৯ লক্ষ ৬৪ হাজার ৭৬৩।                                               

চিনে (China) দাবানলের মতো ছড়াচ্ছে করোনা। এই অবস্থায়, উদ্বেগে রয়েছে ভারত (India)। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হচ্ছে, বুস্টার ডোজ নিতে। ভারতজুড়েও জারি হয়েছে সতর্কতা। বিমানবন্দরে চলছে নজরদারি। হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। জোর দিতে বলা হয়েছে বুস্টার ডোজে। কিন্তু, এই পরিস্থিতিতেও অনেক জায়গাতেই উঠছে, ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ। তাঁদের দাবি, বুস্টার ডোজের জন্য আর জি কর হাসপাতালে গেলেও তাঁরা ভ্যাকসিন পাননি।                                                               

আরও পড়ুন, উষ্ণ বড়দিন, কুয়াশা ঢাকা শহরে এক ধাক্কায় বাড়ল তাপমাত্রা

করোনা ভাইরাসের ছোবলে কয়েকদিনের মধ্যে কার্যত তছনছ হয়ে গেছে চিন। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7-এর হানায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সে দেশে। ৭ ডিসেম্বরের পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে চিন। ফলে আক্রান্ত ও মৃতের সংখ্যা স্পষ্টভাবে সামনে আসছে না। কিন্তু, বিভিন্ন সূত্র মারফত যেসব তথ্য সামনে আসছে, তা ভয় পাইয়ে দেওয়ার মতো। 

কোনও সূত্রে দাবি করা হচ্ছে, চিনে একদিনে ৩ কোটি ৭০ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। কোনও সূত্রে আবার দাবি করা হচ্ছে, ফাঁস হওয়া সরকারি নথিতে দেখা গেছে, গত ২০ ডিসেম্বরে চিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ কোটি মানুষ। চিন, জাপান-সহ বিভিন্ন দেশে ছড়াতে শুরু করেছে করোনার নতুন সাব ভ্য়ারিয়েন্ট। জাপানের একদল গবেষকের দাবি, এই ভাইরাস মৃতদেহ থেকেও ছড়াতে পারে। নমুনা পরীক্ষাতেও দেখা গেছে, মৃতদেহে এই ভাইরাস অনেকদিন সক্রিয় থাকে। যদিও, গবেষকদের একাংশের দাবি, এনিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।                                           

 

সেরা শিরোনাম

Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget