এক্সপ্লোর

Weather Today: উষ্ণ বড়দিন, কুয়াশা ঢাকা শহরে এক ধাক্কায় বাড়ল তাপমাত্রা

Weather Update: আজ শীতের আমেজ আদৌ থাকবে তো? শেষ ডিসেম্বরের কড়া ঠান্ডায় জ্যাকেট, পুলওভারের ওম গায়ে মেখে ভিড় ঠাসা পথে হাঁটার আনন্দ কি মিলবে?

সঞ্চয়ন মিত্র, কলকাতা:  বড়দিন (Christmas) উপলক্ষ্যে খুশিতে মাতোয়ারা আট থেকে আশি। রাস্তাজুড়ে কেউ খেলছে ক্রিকেট (Cricket), ব্যাডমিন্টন (Badminton), কেউ ক্যানভাসে ছবি আঁকছে। কেউ আবার রঙ্গোলিতে মেতে উঠেছে। ডিজে-র তালে তালে পা মেলাচ্ছেন অনেকে। যদিও এবারে উষ্ণ বড়দিন। এক ধাক্কায় ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা (Temperature)।

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় রাজ্যে আবহাওয়া বদল। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহান্তেই রাজ্যে হাওয়া বদল। বেশ কিছুটা কমল শীতের প্রকোপ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।                                                              

কেক, সান্তা, চারিদিকে উৎসবের আমেজ। ঝলমলে আলোয় সেজে উঠেছে পার্ক স্ট্রিট থেকে বো ব্যারাক। কিন্তু আজ শীতের আমেজ আদৌ থাকবে তো? শেষ ডিসেম্বরের কড়া ঠান্ডায় জ্যাকেট, পুলওভারের ওম গায়ে মেখে ভিড় ঠাসা পথে হাঁটার আনন্দ কি মিলবে?                                       

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কার্যত উষ্ণই কাটবে বড়দিন। সেই মতোই ২৫ ডিসেম্বর বাড়বে তাপমাত্রা। রবিবার কলকাতায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে রাতের তাপমাত্রা। আর জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে রাতের পারদ।                                                                         

আরও পড়ুন, আজ বড়দিন, উৎসবের আবহে সেজে উঠছে তিলোত্তমা

ডিসেম্বর শেষ হতে চললেও এখনও পর্যন্ত সেভাবে কড়া শীতের দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৪ ঘণ্টার মধ্যে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই ঘূর্ণাবর্ত। 

তার প্রভাবে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। দুইয়ের প্রভাবে এবার গরম হতে চলেছে বড়দিন। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার জেলায় কুয়াশার পরিমাণ বাড়বে। তার জেরে অনেকটাই কমবে দৃশ্যমানতা। 

 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget