এক্সপ্লোর

Kolkata Covid Update: সংক্রমিত ৩৬ চিকিৎসক, রোগী ভর্তিতে লাগাম চিত্তরঞ্জনে

Kolkata Covid Update: রাজ্যের অন্যান্য হাসপাতালের মতো, চিত্তরঞ্জন সেবাসদনেও থাবা বসিয়েছে করোনা। সেখানে ৩৬ জন চিকিৎসক করোনায় সংক্রমিত হয়েছেন বলে খবর।

কলকাতা: করোনা (COVID Cases) হানা দিয়েছে চিকিৎসক মহলেও। তাতে এ বার হাত শক্ত করল চিত্তরঞ্জন সেবাসদনও (Chittaranjan Seva Sadan Hospital)। সেখানে রোগী ভর্তিতে আপাতত নিয়ন্ত্রণের সিদ্ধান্ত। জরুরি পরিস্থিতি ছাড়া রোগী ভর্তিতে লাগাম টানা হচ্ছে। আউটডোরে রোগী দেখার উপরও আপাতত লাগাম টানার সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজ্যের অন্যান্য হাসপাতালের মতো, চিত্তরঞ্জন সেবাসদনেও থাবা বসিয়েছে করোনা। সেখানে ৩৬ জন চিকিৎসক করোনায় সংক্রমিত হয়েছেন বলে খবর। তাতেই রোগী ভর্তিতেই রাশ টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বড়দিন এবং বর্ষবরণের পর থেকেই রাজ্যে করোনা সংক্রমণ লাগাতার ঊর্ধ্বমুখী হচ্ছে। ন্যাশনাল মেডিক্যালের ৮০ জন চিকিৎসক কোভিড পজিটিভ বলে জানা গিয়েছে। এনআরএস হাসপাতালে ইন্টার্ন, চিকিৎসক এবং নার্স মিলিয়ে ৭০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। আর আহমেদ ডেন্টাল কলেজে করোনা আক্রান্ত ৩৫জন চিকিৎসক।

আরও পড়ুন: Covid-19 : সংক্রমণের হার উদ্বেগজনক, কলকাতায় ২৫টি মাইক্রো কনটেনমেন্ট জোন

এ ছাড়াও, ঢাকুরিয়া আমরি হাসপাতালে এক সপ্তাহে ১০ জন সংক্রমিত। আর এন টেগোর হাসপাতালে এক সপ্তাহে ৫ জন সংক্রমিত। সিএমআরআই হাসপাতালে এক সপ্তাহে ৫ জন সংক্রমিত হয়েছেন।রাজ্যের একমাত্র সরকারি চক্ষু চিকিৎসাকেন্দ্রেও ১৫জন চিকিৎসক করোনায় সংক্রমিত।

এ ভাবে একের পর এক চিকিৎসা প্রতিষ্ঠানে সংক্রমণের প্রকোপ দেখা দেওয়ায়, সরকারি স্বাস্থ্য পরিষেবায় সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে। চিকিৎসকদের সংক্রমণ নিয়ে সোমবারই জরুরি বৈঠক করে রাজ্য স্বাস্থ্য দফতর। 

এমন পরিস্থিতিতে সঙ্কট এড়াতে আপাতত রোটেশন ভিত্তিক রোস্টার তৈরি হয়েছে চিকিৎসকদের।হস্টেল থেকে বাড়ি যেতে  নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসক পড়ুয়াদের।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget