এক্সপ্লোর

Cow Smuggling: ভারত-বাংলাদেশ সীমান্ত গরুপাচারের সময়ে ফের BSF-এর গুলিতে মৃত্যু পাচারকারীর

Darjeeling: BSF’এর গুলিতে ফের গরুপাচারকারীর মৃত্যু হল ভারত-বাংলাদেশ সীমান্তে ঘটনাস্থল ফাঁসিদেওয়া মহকুমার চটহাট অঞ্চলের মুড়িখাওয়া গ্রাম। ভারত-বাংলাদেশ সীমান্তের এই গ্রামের পরেই নো ম্যানস ল্যান্ড।

সনত ঝা, বাচ্চু দাস, ফাঁসিদেওয়া (দার্জিলিং): ভারত-বাংলাদেশ (India-Bangladesh Border) সীমান্ত দিয়ে ফের গরুপাচারের চেষ্টার অভিযোগ উঠল। BSF-এর গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জের পর এবার দার্জিলিংয়ের ফাঁসিদেওয়া। 

সীমান্তের ওপারে গরুপাচারের চেষ্টা : BSF’এর গুলিতে ফের গরুপাচারকারীর (Cow Smuggler) মৃত্যু হল ভারত-বাংলাদেশ সীমান্তে ঘটনাস্থল ফাঁসিদেওয়া মহকুমার চটহাট অঞ্চলের মুড়িখাওয়া গ্রাম। ভারত-বাংলাদেশ সীমান্তের এই গ্রামের পরেই নো ম্যানস ল্যান্ড। BSF সূত্রে দাবি, বৃহস্পতিবার রাতে কয়েকজন পাচারকারী এই জায়গা দিয়ে সীমান্তের ওপারে গরুপাচারের (Cow Smuggling) চেষ্টা করছিল। দেখতে পেয়ে তাঁদের আটকানোর চেষ্টা করেন কর্তব্যরত জওয়ানরা। অভিযোগ, জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় পাচারকারীরা। তখন পাল্টা গুলি চালায় BSF-ও। 

ঘটনাস্থলেই মৃত্যু হয় এই যুবকের। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গরুটিরও। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম মহম্মদ ইমরান আলি। ১৮ বছরের এই যুবক মুড়িখাওয়া অঞ্চলেরই বাসিন্দা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যান ফাঁসিদেওয়া ব্লকের বিডিও। 

ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদারের জানান, এখনও কিছু বলা যাচ্ছে না। একজন গুলিবিদ্ধ মারা গেছে। গরুও মারা গেছে। আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। গরুপাচারের একটা সম্ভাবনা রয়েছে। তবুও খতিয়ে দেখা হচ্ছে। 

নদিয়ায় BSF-এর গুলিতে মৃত্যু: ভারত-বাংলাদেশ সীমান্তের এই এলাকায় কাঁটাতারের কোনও ফেন্সিং নেই। অভিযোগ, মাঝেমধ্যে এই এলাকা দিয়ে বাংলাদেশে গরুপাচার করা হয়। দিন পাঁচেক আগে, নদিয়ার কৃষ্ণগঞ্জেও বিএসএফের গুলিতে এক পাচারকারীর মৃত্যু হয়েছিল। এবার একই ঘটনা ঘটল ফাঁসিদেওয়ায়। গরুপাচার মামলার তদন্তে সম্প্রতি সক্রিয়তা বাড়িয়েছে CBI ও ED। গ্রেফতার হয়েছন অনুব্রত মণ্ডল, তাঁর দেহরক্ষী সায়গল হোসেন। সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কিন্তু এরপরও পাচারের চেষ্টা থেমে নেই দু’দেশের সীমান্ত এলাকা। 

কিছুদিন আগে নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জে বিএসএফের (BSF) গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর। গরু পাচারে বাধা দিতে গেলে জওয়ানদের উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় পাচারকারীরা। পাল্টা গুলিতে মৃত্যু হয় পাচারকারীর। উল্লেখ্য, গরু পাচার মামলার তদন্তে উঠে পড়ে লেগেছে সিবিআই, ইডি- দুই কেন্দ্রীয় সংস্থা। গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। জেলবন্দি তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকেও হেফাজতে নিতে চেয়ে দফায় দফায় জেরা করছে ইডি।

ফের গরু পাচারের অভিযোগ: এই আবহে ফের সামনে এল গরু পাচারের অভিযোগ। সীমান্তে চলল গুলি। শনিবার তখন গভীর রাত। বিএসএফ সূত্রে খবর, নদিয়ার কৃষ্ণগঞ্জের বিষ্ণুপুর বর্ডারে ১৫-২০ জন দুষ্কৃতী গরু পাচারের চেষ্টা করছিল। জওয়ানরা তাদের ধাওয়া করলে, ধারাল অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। শূন্যে গুলি ছোড়েন বিএসএফ জওয়ানরা। তা সত্ত্বেও দুষ্কৃতীরা মারধর চালিয়ে যায়। পরিস্থিতি সামলাতে পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। 

বিএসএফের গুলিতে পাচারকারীর মৃত্যু: বিএসএফের গুলিতে এক পাচারকারীর মৃত্যু হয়। বাকিরা বাংলাদেশের দিকে পালায়। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র জানিয়েছেন, পাচারকারীদের ছক ভেসতে যাওয়ায় তারা জওয়ানদের উপর হামলা চালায়। আগেও বহুবার জওয়ানরা গুরুতর আহত হয়েছেন। আত্মরক্ষার জন্য ও পাচার রুখতে কড়া পদক্ষেপ নেয় বিএসএফ। তার জন্য মাঝেমধ্যে পাচারকারীদের ভয়ঙ্কর পরিণতি হয়।

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget