এক্সপ্লোর

CPIM : পরাজয়ের কারণ বিশ্লেষণ থেকে শুদ্ধকরণে সদস্যদের ফর্ম বিলি, সিপিএমে শুরু মূল্যায়ন

Party Evaluation : সদস্যদের জন্য দেওয়া ফর্মের ওপরে লেখা, পার্টি রাজ্য় কমিটি নির্দেশিত ত্রুটি সংশোধন অভিযান পরিচালনা সংক্রান্ত ব্য়ক্তিগত মূল্য়ায়ন প্রোফর্মা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : পরাজয়ের কারণ বিশ্লেষণের পাশাপাশি দলের একাংশের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় শুদ্ধকরণ (Purification) প্রক্রিয়া শুরু করল সিপিএম (CPIM)। বিভিন্ন প্রশ্ন ফর্মে সাজিয়ে শুরু হয়েছে মূল্যায়ন প্রক্রিয়া।

একুশের বিধানসভা (Assembly Election) ভোটে শূন্য হয়েছে সিপিএম। পুরসভার ভোটে হাতে এসেছে একমাত্র তাহেরপুর। পঞ্চায়েত ভোটেও (Panchayat Election) তারা কোনও দাগ কাটতে পারেনি। এমনকী হালে ধূপগুড়ির উপনির্বাচনেও (Dhupguri By Election) জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই পরিস্থিতিতে, পরাজয়ের কারণ বিশ্লেষণের পাশাপাশি দলের একাংশের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় শুদ্ধকরণ প্রক্রিয়া শুরু করল সিপিএম।

যেখানে দলের সদস্য়দের নিজেদের মূল্য়ায়ন করতে এই ফর্ম দেওয়া হচ্ছে। যার ওপরে লেখা, পার্টি রাজ্য় কমিটি নির্দেশিত ত্রুটি সংশোধন অভিযান পরিচালনা সংক্রান্ত ব্য়ক্তিগত মূল্য়ায়ন প্রোফর্মা। এই ফর্মে একাধিক প্রশ্ন রাখা হয়েছে। নিজের দায়িত্বের বর্ণনা থেকে শুরু করে সেখানে জানতে চাওয়া হয়েছে, পারিবারিক জীবনে পুরুষতান্ত্রিকতা ও আধিপত্যের মানসিকতার থেকে কতটা মুক্ত হতে পেরেছেন ? 

কিছুদিন আগেই, সিপিএমের এক নেতার বিয়ের খরচ ও গাড়ি কেনাকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে জোর বিতর্ক হয়। মূল্যায়নের প্রশ্নপত্রেও দলীয় সদস্য়দের কাছে জানতে চাওয়া হয়েছে, বিবাহ ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে, বিলাসবহুল ব্যয় অর্জন করে চলার ক্ষেত্রে, আপনার নিজস্ব মূল্যায়ন ও অভিজ্ঞতা কী। পাশাপাশি, সামাজিক ও পারিবারিক জীবনে ধর্মীয় আচার ও অভ্যাস থেকে মুক্ত থাকতে কতটা সক্ষম হয়েছেন, তাও জানতে চাওয়া হয়েছে।                                                                                  এখন প্রশ্ন হল, শৃঙ্খলারক্ষার ক্ষেত্রে শান দিয়ে রাজ্য়ে সিপিএমের অবস্থার উন্নতি সম্ভব? সেই উত্তর আপাতত সময়ের গর্ভে।                                                                                  

আরও পড়ুন- পুজোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা, সমস্যা সমাধানে খোলা থাকছে একাধিক হেল্পলাইন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget