এক্সপ্লোর

Murshidabad Cooperative Vote: দফায় দফায় অশান্তি, শেষ পর্যন্ত দৌলতাবাদ সমবায় নির্বাচনে জয়ী বাম-কংগ্রেস, সুতাহাটায় জয় পেল BJP

CPM-Congress vs TMC: রবিবার সকালে একটি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ।

রাজীব চৌধুরী, ভাস্কর ঘোষ, অনির্বাণ বিশ্বাস: সমবায় নির্বাচনকে ঘিরে আজ সকালে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের বহরমপুরের দৌলতাবাদ। দফায় দফায় সংঘর্ষে জড়ান বাম-কংগ্রেস ও তৃণমূলের কর্মীরা। বিরোধীদের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। দিনের শেষে সমবায় নির্বাচনে জয়ী হলেন বাম-কংগ্রেস জোট সমর্থিত প্রার্থীরা। অন্য দিকে, পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় একটি সমবায় নির্বাচনে জয়ী হল বিজেপি। (Murshidabad Cooperative Vote)

রবিবার সকালে একটি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ। কয়েক জন মিলে একজনকে মারধর করছেন, পুলিশ দেখেও ভ্রূক্ষেপ নেই, বরং ধাক্কা দিয়ে পুলিশকর্মীকে সরিয়ে দেওয়া হচ্ছে, এমন ছবি ধরা পড়ে দৌলতাবাদে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে শেষে পদক্ষেপ করতে নামে পুলিশ। ব্যাপক লাঠিচার্জ করা হয় সেখানে। (CPM-Congress vs TMC)

দিনের শেষে দেখা গেল, সমবায় নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে বাম-কংগ্রেস জোট। ভোটের ফল বেরোতেই উচ্ছ্বাসে ভাসেন বাম কংগ্রেস কর্মীরা। প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী বলেন, "এই জয় আগামীর বার্তা। এই জয় চোর-জোচ্চোরদের বিরুদ্ধে বার্তা।"

কলকাতা হাইকোর্টের নির্দেশে আট বছর পর সমবায় নির্বাচন হল বহরমপুরের মহারাজ কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে। মোট ৪৩টি আসন রয়েছে সেখানে। ভোটারের সংখ্যা ১ হাজার ৫৬।  মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে জোট করে প্রত্যেকটি আসনেই প্রার্থী দিয়েছিল বাম-কংগ্রেস।
সরাসরি তৃণমূলের সঙ্গে লড়াই ছিল তাদের। আর আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে মাঝারি মাপের সমবায় সমিতি হলেও, এই সমবায় নির্বাচন কার্যত প্রেস্টিজ ফাইট হয়ে উঠেছিল শাসক ও বিরোধীদের মধ্যে। মনোনয়ন পর্ব থেকেই সেখান থেকে অশান্তির খবর উঠে আসছিল।

রবিবার সকালে সেই আবহেই ভোটগ্রহণ শুরু হয় দৌলতাবাদ হাইস্কুলে। 

ভোটকেন্দ্র থেকে কয়েকশো মিটার দূরে বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কের দুদিকে ক্যাম্প অফিস করেছিল বাম-কংগ্রেস এবং তৃণমূল। এই অবস্থায়,
ভোটারদের বাধা দেওয়ার অভিযোগকে ঘিরে প্রথমে বাম-কংগ্রেস জোট ও তৃণমূলের মধ্যে বচসা শুরু হয়, কয়েক মুহূর্তের মধ্যে তা সংঘর্ষের রূপ নেয়। বিরোধীদের ক্যাম্প অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শেষে ভোটকেন্দ্র থেকে পুলিশ বাহিনী গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অশান্তি বাঁধানোর অভিযোগে আটক করা হয় ১০ জনকে।

অভিযোগ, তৃণমূল পরিচালিত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা আইজউদ্দিন মণ্ডলের নেতৃত্বে তাণ্ডব চলে। তবে ফল বেরোতে দেখা যায়, ৪৩টি আসনের মধ্যে ৩৯টিতেই জয় পেয়েছে বাম কংগ্রেস জোট। অন্য দিকে তৃণমূল সমর্থিত প্রার্থীরা পেয়েছেন মাত্র চারটি আসন। এই ফলাফলে উচ্ছ্বসিত সিপিএম-ও। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "এই তো প্রমাণ যে মানুষ মতামত দিতে চাইছেন। কিন্তু তৃণমূল সেই মতামত চায় না। এই জন্য কত জায়গায় সমবায় নির্বাচন বন্ধ করে দিয়েছে।"


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget