এক্সপ্লোর

SSC Recruitment Scam: ‘মুখ্যমন্ত্রীর নির্দেশেই কমিটি গঠন, দায় অস্বীকার করতে পারেন না তিনি’, SSC নিয়ে সরব সুজন

Sujan Chakraborty: শান্তিপ্রসাদ এবং অশোককুমারের বিরুদ্ধে মেধাতালিকায় রদবদল ঘটানোর অভিযোগ রয়েছে। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ৩০০-র বেশি সুপারিশপত্র ছাপানো হয়েছিল বলে অভিযোগ।

কলকাতা: স্কুল শিক্ষ নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় জোড়া গ্রেফতারি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI)। গ্রেফতার করা হয়েছে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‌হা এবং প্রাক্তন সচিব অশোককুমার সাহাকে। তা নিয়ে শোরগোলের মধ্যে এ বার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)দিকে আঙুল তুললেন সিপিএম-এর (CPM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন। তাই এর দায় অস্বীকার করতে পারবেন না তিনিও। 

SSC উপদেষ্টা কমিটি গঠিত হয় মমতার নির্দেশেই, দাবি সুজনের

বুধবার শান্তিপ্রসাদ এবং অশোককুমারকে গ্রেফতার করে সিবিআই। এর পর এবিপি আনন্দের মুখোমুখি হয়ে সরাসরি মমতার দিকে আঙুল তোলেন সুজন। তিনি বলেন, ‘‘আমি শুধু মনে করিয়ে দিই, এঁদের নিয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী স্বয়ং। ২৮ মার্চ প্রেস ক্লাবের সামনে থেকে। ফলে মুখ্যমন্ত্রী তাঁর দায় অস্বীকার করতে পারেন না। শিক্ষামন্ত্রক পারে না দায় অস্বীকার করতে। মুখ্যমন্ত্রী-সহ বাকিদের কী হয়, তার জন্য অপেক্ষায় থাকুন। কেউ ছাড়া পাবে না, নিশ্চিত।’’

শান্তিপ্রসাদ এবং অশোককুমারের বিরুদ্ধে মেধাতালিকায় রদবদল ঘটানোর অভিযোগ রয়েছে। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ৩০০-র বেশি সুপারিশপত্র ছাপানো হয়েছিল বলে অভিযোগ। তাই সুজনের বক্তব্য, ‘‘অনেক দেরি হল। এত সময় লাগবে কেন! ক্রিমিনাল অফেন্স করেছেন। কম বয়সের ছেলেমেয়েদের যোগ্যতা নিয়ে নয়ছয় করেছেন। চাকরি পাওয়ার কথা যাদের, তাদের দেওয়া হয়নি। সাদা খাতায় নম্বর দিয়েছেন। টাকার ব্যবস্থা করেছেন, সরকারকে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্তা করেছেন। যারা পরীক্ষা দিয়ে পাশ করেছিল, তাদের নিয়োগ কবে হবে? বেআইনি নিয়োগ খারিজ হবে কবে?’’

আরও পড়ুন: SSC Recruitment Scam: ১০ নম্বরে থাকা নাম উঠে যেত তিন-চারে! র‍্যাঙ্ক পাল্টানো-সহ কী অভিযোগ ২ প্রাক্তন কর্তার বিরুদ্ধে

পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) যখন রাজ্যের শিক্ষামন্ত্রী, তাঁর অনুমোদনেই এসএসসি-র পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠিত হয়। সেই সময়ই এই কমিটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। বিশেষ করে আন্দোলনকারীদের ধর্নামঞ্চে মমতার একটি মন্তব্য নিয়ে প্রশ্ন ওঠে। সেই সময় মমতাকে বলতে শোনা যায়, ‘‘আমি পার্থদাকে বলেছিলাম। পার্থদা পাঁচ জনের একটা কমিটি তৈরিও করেছিল। আমি পার্থদাকে বলব এমন একটা রাস্তা বার করুন। আপনাদের দাবিদাওয়া পাঁচ জনের কাছে দেবেন...।’’ তাই ওই কমিটি গঠনের পিছনে কার কী ভূমিকা ছিল, তা নিয়েই এখন সরব হয়েছেন বিরোধীরা। আর তাতে সরাসরি মমতার দিকে আঙুল তুলছেন সকলে। 

কমিটির নিয়ন্ত্রণ তাঁর হাতে ছিল না বলে দাবি করেছেন পার্থ

এই মামলায় আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন পার্থ । তাঁর অনুমোদনেই এসএসসি-র উপদেষ্টা কমিটি গঠিত হয়। কিন্তু তদন্তকারীদের পার্থ জানান, তিনি শুধু কমিটি গঠনের জন্য অনুমোদনপত্রে তিনি শুধু স্বাক্ষর করেছিলেন। বাকি কিছু জানা নেই তাঁর। এি কমিটি তাঁর নিয়ন্ত্রমে ছিল না। 

সেরা শিরোনাম

TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

Suvendu Adhikari |
Debjit Sarkar:
Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget