এক্সপ্লোর

CPM Candidate List: সিপিএম-এর দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশিত, ভবানীপুরে মমতা-শুভেন্দুর সঙ্গে লড়াইয়ে কে?

CPM Second Candidate List: এদিন যে ৩২টি আসনে প্রার্থী ঘোষণা করেন সেলিম, সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে শ্রীজীব বিশ্বাসের।

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে দ্বিতীয় প্রার্থী তালিকাও ঘোষণা করে দিল সিপিএম। প্রথম দফায় ১৯২ টি আসনের প্রার্থী ঘোষণা করেছিল লালশিবির। বৃহস্পতিবার আরও ৩২টি আসনে প্রার্থী ঘোষণা করলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। (CPM Second Candidate List)

এদিন যে ৩২টি আসনে প্রার্থী ঘোষণা করেন সেলিম, সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে আইনজীবী শ্রীজীব বিশ্বাসের। ভবানীপুরে প্রার্থী করা হয়েছে তাঁকে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই তাঁর। নন্দীগ্রামে আবার প্রার্থী শান্তি গিরি। সেখানে বিজেপি-র শুভেন্দু এবং তৃণমূলের পবিত্র করের সঙ্গে লড়াই তাঁর। (West Bengal Assembly Elections 2026)

বালিগঞ্জে প্রার্থী করা হয়েছে শিল্পী আফরিন বেগমকে। টালিগঞ্জে লালশিবিরের প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস। মেটিয়াবুরুজে মনিরুল ইসলাম, ডায়মন্ড হারবারে সমরেন্দ্রনাথ নাইয়া এবং নন্দীগ্রামে শান্তি গিরিকে প্রার্থী করা হয়েছে।

দ্বিতীয় দফায় যে ৩২ জন টিকিট পেলেন-

ভবানীপুরে সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস

বালিগঞ্জে সিপিএম প্রার্থী আফরিন বেগম (শিল্পী)

টালিগঞ্জে সিপিএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস

মেটিয়াবুরুজে সিপিএম প্রার্থী মণিরুল ইসলাম

ডায়মন্ডহারবারে সিপিএম প্রার্থী সমরেন্দ্রনাথ নাইয়া

নন্দীগ্রামে সিপিআই প্রার্থী শান্তি গিরি

রানিনগরে সিপিএম প্রার্থী জামাল হোসেন

জয়নগরে সিপিএম প্রার্থী অপূর্ব প্রামাণিক

কৃষ্ণনগর উত্তরে সিপিএম প্রার্থী অদ্বৈত বিশ্বাস

জলঙ্গিতে সিপিএম প্রার্থী ইয়ানুস আলি সরকার

বসিরহাট দক্ষিণ সিপিএম প্রার্থী আইনুল আরেফিন

কুলতলির বাম প্রার্থী রামশঙ্কর হালদার

নয়াগ্রামের সিপিএম প্রার্থী পুলিনবিহারী বাস্কে

চাঁপদানিতে সিপিএম প্রার্থী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

পাঁশকুড়া পূর্বে সিপিএম প্রার্থী ইব্রাহিম আলি

খেজুরিতে সিপিএম প্রার্থী হিমাংশু দাস

গোপীবল্লভপুরে সিপিএম প্রার্থী বিকাশ সারেঙ্গি

আসানসোল উত্তরে সিপিএম প্রার্থী অখিলেশ কুমার সিংহ

কালচিনিতে আরএসপি প্রার্থী পাসাঙ্গ শেরপা

করণদিঘিতে সিপিএম প্রার্থী মহম্মদ সাহাবুদ্দিন

হবিবপুরে সিপিএম প্রার্থী বাসুদেব বর্মন

চাঁচলে সিপিএম প্রার্থী আনাওয়ারুল হক

কৃষ্ণগঞ্জে সিপিএম প্রার্থী অর্চনা বিশ্বাস

কল্যাণীতে সিপিএম প্রার্থী সবুজ দাস

জাঙ্গিপাড়ায় সিপিএম প্রার্থী সুদীপ্ত সরকার

পুরশুঁড়ায় সিপিএম প্রার্থী সন্দীপ কুমার সামন্ত

পাঁশকুড়া পশ্চিমে সিপিএম প্রার্থী নিরঞ্জন সিহি

মন্তেশ্বরে সিপিএম প্রার্থী অনুপম ঘোষ

রানিনগরে প্রার্থী জামাল হোসেন, জয়নগরে সিপিএম প্রার্থী অপূর্ব প্রামাণিক, কৃষ্ণনগর উত্তরে সিপিএম প্রার্থী অদ্বৈত বিশ্বাস। জলঙ্গিতে সিপিএম প্রার্থী ইয়ানুস আলি সর্দার, বসিরহাটে সিপিএম প্রার্থী আইনুল আরফিন। কুলতলির বাম প্রার্থী অর্চনা বিশ্বাস, নয়াগ্রামের সিপিএম প্রার্থী পুলিনবিহারী বাস্কে। 

চাঁপদানিতে সিপিএম প্রার্থী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়া পূর্বে সিপিএম প্রার্থী ইব্রাহিম আলি। খেঁজুরিতে সিপিএম প্রার্থী হিমাংশু দাস। গোপীবল্লভপুরে সিপিএম প্রার্থী বিকাশ সারেঙ্গি। আসানসোল উত্তরে সিপিএম প্রার্থী অখিলেশ কুমার সিংহ। ভগবানগোলায় মাহমুদুল হাসান, নবগ্রামে পূর্ণিমা দাস, নবগ্রামে পূর্ণিমা দাস, কুলতলিতে রামশঙ্কর হালদার। 

প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে এদিন SIR প্রক্রিয়ার সমালোচনা করেন সেলিম। কেন SIR করতে হল, সেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। হাইকোর্টও কমিশনকে কারণ জানাতে বলেছেন বলে জানান। 

বিজেপি-র প্রার্থী হতে আগ্রহী অভয়ার মা-বাবা এদিনই সিপিএম-কে তীব্র আক্রমণ করেন। সিপিএম-ই পশ্চিমবঙ্গে তৃণমূলকে টিকিয়ে রেখেছে, সিপিএম ভোট কাটাকাটির রাজনীতি করে বলে অভিযোগ করেন তাঁরা। সেই নিয়ে প্রশ্ন করলে সেলিম বলেন, "ওসব RSS-এর শেখানো বুলি। হোয়াটসঅ্যাপ পড়ে বলছেন। হাসপাতালের মধ্যে কর্মরতা চিকিৎসক...এমন ঘটনা আগে ঘটেনি দেশে। গণধর্ষণ, খুন হয়। সমস্ত প্রমাণ লোপাটের জন্য স্বাস্থ্য দফতর, হাসপাতাল কর্তৃপক্ষ এবং তৃণমূল সক্রিয় হয়। সিপিএম প্রথম...বুদ্ধদেব ভট্টাচার্যের লাশ তখন পড়ে রয়েছে। আমরা প্রথম জানাই। তখন তো মা-বাবা অসহায়! এখানে অডিও শোনাই। মৃত্যুর খবর জানানো হয়নি, আত্মহত্যা বলা হয়। আমরা আদালতে যাই। শিয়ালদা কোর্ট অর্ডার দেয়, সুপ্রিম কোর্টের নি.ম মেনে ভিডিওগ্রাফি করতে হবে, বাড়ির প্রতিনিধি, বিশেষজ্ঞ থাকবেন। তবে পোস্টমর্টেম হবে। তড়িঘড়ি পোস্টমর্টেম করা হয় অন্ধকার হয়ে যাওয়ার পর। আমরা ওই কথা নিয়ে আসি। কোনও RSS, বিজেপি নয়। কলতান, মীনাক্ষী, ধ্রুব বুদ্ধদার শেষ যাত্রা থেকে সরে গিয়ে গাড়ি আটকায়। আজ মীনাক্ষী বলেছে...তখন তো আমরা দেখিনি কার লাশ ওঁর বাবা-মাকে চিনতাম না।"

 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget