এক্সপ্লোর

App Fraud: অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণা, দুবাই থেকে দেশে ফিরতেই গ্রেফতার মূল চক্রী

সহজে ঋণের টোপ। অ্যাপ ডাউনলোডের অছিলায় ব্যক্তিগত তথ্য হাতিয়ে ব্ল্যাকমেল। দুবাইয়ে বসে ভারতে কোটি কোটি টাকার জালিয়াতি!

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণা! মূল চক্রী দুবাই থেকে দেশে ফিরতেই গ্রেফতার করল কলকাতা পুলিশের (Kolkata Police) সাইবার শাখা। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে। আন্তর্জাতিক ঋণ-প্রতারণাচক্রে মোট কতজন জড়িত, তদন্তে লালবাজার। ই-নাগেটস মোবাইল গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডের পর আর একটি প্রতারণার ঘটনায় প্রকাশ্যে এল দুবাই যোগ। 

সহজে ঋণের টোপ: অ্যাপ ডাউনলোডের অছিলায় ব্যক্তিগত তথ্য হাতিয়ে ব্ল্যাকমেল। দুবাইয়ে বসে ভারতে কোটি কোটি টাকার জালিয়াতি! ঋণ অ্যাপের মাধ্যমে প্রতারণার মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃত সনিয়া খারাতমল মহারাষ্ট্রের বাসিন্দা হলেও, মাস ছয়েক ধরে দুবাইতে ছিলেন।

পুলিশ সূত্রে দাবি, সংযুক্ত আরব আমিরশাহির সবচেয়ে জনবহুল শহরে বসে ভারতে প্রতারণার বিশাল কারবার ফেঁদেছিলেন সনিয়া। কীভাবে অপারেশন চালাতেন তরুণী?পুলিশ সূত্রে খবর,সহজে ঋণের টোপ দিয়ে মোবাইল ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হত। ওই অ্যাপ ডাউনলোড করলেই মোবাইল ফোন থেকে হাতিয়ে নেওয়া হত যাবতীয় তথ্য। 

তারপর মোটা টাকা চেয়ে চলত ব্ল্যাকমেল। টাকা না দিলে, ছবি বিকৃত করে, সোশাল মিডিয়ায় ছড়িয়ে বদনাম করার হুমকি দেওয়া হত। পুলিশ সূত্রে দাবি, এভাবেই কয়েক মাসে কোটি কোটি টাকা আদায় করেছিলেন এই তরুণী। 

সনিয়া খারাতমলের নামে আগেই লুকআউট নোটিস জারি হয়েছিল। গত ২৭ জুন লালবাজারে অভিযোগ দায়ের হওয়ার পর, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়। 

বৃহস্পতিবার বোনের বিয়েতে যোগ দিতে দুবাই থেকে মুম্বই পৌঁছতেই, কলকাতা পুলিশের সাইবার শাখা তাকে গ্রেফতার করে। 

সম্প্রতি ই-নাগেটস মোবাইল গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডেও দুবাই যোগ সামনে আসে। সুদূর দুবাইয়ে বসে রোবোটিক সিস্টেমের মাধ্যমে কীভাবে সল্টলেকে আর্থিক প্রতারণার অফিস চালানো হত, গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খান ও তাঁর শাগরেদদের জেরা করে জানতে পারেন গোয়েন্দারা। এবার দুবাইয়ে বসে অপারেশন চালানো ঋণ-প্রতারককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। 

 ১০ লক্ষ টাকা প্রতারণা: এই একই দিনে আরও একটি প্রতারণার খবর প্রকাশ্যে এসেছে। ব্যাঙ্কের এসএমএস অ্যালার্টের নম্বর পরিবর্তন করে প্রায় ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। সল্টলেকের এ কে ব্লকের বাসিন্দার অভিযোগ, তিনি মেল মারফত জানতে পারে তাঁর অ্যাকাউন্ট থেকে ৯লক্ষ ৯৯ হাজার টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নৈহাটি থেকে একজনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগ। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারীর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বর ব্যবহার করে সেই টাকা ট্রান্সফার করা হয়েছে। যাঁর নামের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সেই অ্যাকাউন্ট অন্য একজন ব্যবহার করেন। সেই সূত্র ধরে নৈহাটি থেকে ধানবাদের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget