এক্সপ্লোর

Cyber Crime Digital Arrest : প্রধানমন্ত্রীর সতর্কবার্তাতেও হয়নি কাজ ! এবার ডিজিট্যাল অ্যারেস্ট খোদ BDO, গায়েব ১ লক্ষ টাকা

Paschim Medinipur News : পশ্চিম মেদিনীপুরের দাঁতন এক ব্লকের বিডিওর অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সাইবার প্রতারকের বিরুদ্ধে ‌।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর : রোজ প্রতারণার নতুন নতুন ফাঁদ পাতছে জালিয়াতরা। একবার খপ্পরে পড়লেই ধনে-প্রাণে মারা পড়ার জোগার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সকলকে সাইবার প্রতারণার নতুন কৌশল 'ডিজিট্যাল অ্যারেস্ট'-এর বিষয়ে সতর্ক করেছেন। তারই মাঝে এবার সাইবার প্রতারণার শিকার হলেন খোদ বিডিও। ভিডিও  কলের মাধ্যমে তিনি প্রতারণার শিকার হন। পশ্চিম মেদিনীপুরের দাঁতন এক ব্লকের বিডিওর অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সাইবার প্রতারকের বিরুদ্ধে ‌।

চলতি মাসে হোয়াটসঅ্যাপ কলে মুম্বই থেকে ট্রাই-এর নাম করে ফোন কল আসে তাঁর কাছে। দাঁতন এক ব্লকের বিডিও একেবারেই ধরতে পারেননি যে এটা প্রতারণা। কয়েক দফায় টাকা হাতিয়ে নেওয়া হয় তাঁর কাছ থেকে। চলতি মাসে বিডিও চিরঞ্জিত রায়কে ফোন করে বলা হয়, ক্রাইম ব্রাঞ্চ থেকে আধিকারিকরা কথা বলছি। পরে হোয়াটসঅ্যাপ কলে ভিডিও কলিং করে বলা হয় ট্রাই থেকে ফোন করা হয়েছে । তাঁর মোবাইল সিম কার্ডটি ব্লক হয়ে যাবে। 

প্রতারকরা বলে ' আপনার নামে আধার কার্ড ব্যবহার করে মুম্বইয়ে মোবাইলের সিম তুলে নানান রকম অসামাজিক কাজ হচ্ছ। এবং অবিলম্বে ওই ফেক সিম সহ মোবাইল গুলিকে বন্ধ করতে হবে বলা হয় ট্রাই-এর তরফে।' 

এরপর সেই কল আরেকজনের কাছে ট্রান্সফার করা হয়। বলা হয়, মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।  whatsapp কল করা হয়।  ভিডিও কলিং করে  সেখান থেকে প্রতারকরা একেবারেই ক্রাইম ব্রাঞ্চের অফিস এবং পুলিশ আধিকারিকদের মতো পোশাক পরে কথা বলেন।  বিডিও কিছুই বুঝতে না পেরে হত চকিত হয়ে  হয়ে যান।

তারপর নানা কথায় ভোলানো হয় ওই বিডিওকে। বলা হয় তাঁকে প্রমাণ করতে হবে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা সব টাকা সৎ পথে অর্জিত। ভয় দেখানো হয় তাঁকে। তারপর একটি লিঙ্ক পাঠানো হয় তাঁকে। বলা হয় ক্লিক করতে। সেই লিঙ্কে যেতেই ইউপিআই মারফত কয়েক দফায় এক লক্ষ টাকা ডেবিট হয়ে যায় অ্যাকাউন্ট থেকে।

প্রথমে না বুঝলেও পরে বুঝতে পারেন , তিনি বড়সড় প্রতারণার শিকার হয়েছেন। তখন সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ নথিভুক্ত করেন তিনি। যদিও সাইবার পিএস সূত্রে জানা গেছে, প্রতারকরা টাকা হাতাতে পারেনি দ্রুত সাইবার অনলাইনে কমপ্লেন করার জন্য। 

আরও পড়ুন :

 ছট পুজো উপলক্ষে ৭-৮ নভেম্বর কি ব্যাঙ্ক বন্ধ, আপনার শহরে কোন দিন ব্য়াঙ্কে ছুটি ?

সেরা শিরোনাম

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের মা কালী সেজেছেন ৭০০ ভরির গয়নায়, পিছনের কাহিনী বললেন খোদ কেষ্টই
অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের মা কালী সেজেছেন ৭০০ ভরির গয়নায়, পিছনের কাহিনী বললেন খোদ কেষ্টই
News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
South 24 Parganas News: ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
Kali Puja 2026: আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget