এক্সপ্লোর

Cyclone Asani: 'লক্ষ্মীর ভাণ্ডার চাই না, বাঁধ চাই', অশনি শঙ্কায় অসহায় আর্তি নদী তীরবর্তী বাসিন্দাদের

Cyclone Asani in Bengal: ইয়াসের সময় পাকা বাঁধ না থাকার মাসুল গুনেছিলেন এই গরিব মানুষগুলো। এবার অশনিতে আবার নদী ফুঁসে উঠলে, সেই ধাক্কা সামলাতে বাঁধগুলো কতটা তৈরি?

হিন্দোল দে, শান্তনু নস্কর ও জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড় (Cyclone) আমফান (Amphan) এবং ইয়াসের (Yaaas) সময়, জলোচ্ছ্বাসে কাঁচা বাঁধ (Dam) ভেঙে, ভেসে গেছিল নদী-তীরবর্তী বহু গ্রাম। তারপর থেকেই কংক্রিটের পাকা বাঁধের দাবিতে সরব, এই সব গ্রামের বাসিন্দারা। কিন্তু, সেই বাঁধ কি তৈরি হয়েছে? তা দেখতেই আমরা পৌঁছেছিলাম বিভিন্ন গ্রামে। 

আমফান এবং ইয়াসের সময় প্রকৃতির রুদ্রমূর্তির সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বহু গ্রামের বাসিন্দাকে। কাঁচা বাঁধ ভেঙে গ্রাম কে গ্রাম ভাসিয়ে দিয়েছিল নদীর জল। পাকা বাঁধ না থাকার মাসুল গুনেছিলেন এই গরিব মানুষগুলো। এবার অশনিতে আবার নদী ফুঁসে উঠলে, সেই ধাক্কা সামলাতে বাঁধগুলো কতটা তৈরি? কতটা বাঁধ কংক্রিটের হয়েছে? জেলা প্রশাসন সূত্রে খবর, নামখানা ব্লকে প্রায় ২৫১ কিলোমিটার বাঁধ আছে। তার মধ্যে পাকা বাঁধ মাত্র ২১ কিলোমিটার। কাঁচা বাঁধ ২৩০ কিলোমিটার। নামখানা ব্লকের পাতিবুনিয়া গ্রামে এই বাঁধের অবস্থা দেখেই বোঝা যায়, জলোচ্ছ্বাস আটকানোর ক্ষমতা তার নেই। 

আরও পড়ুন, অশনি কি শক্তি হারাচ্ছে? বঙ্গে কেমন প্রভাব? কোথায় বৃষ্টি?

দক্ষিণ ২৪ পরগনার পাতিবুনিয়া গ্রামের বাসিন্দা কবিতা প্রধান বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার চাই না। আমরা চাই বাঁধ মেরামত হোক।" একই অবস্থা নামখানা ব্লকের অন্তর্গত পূর্ব বিজয়বাটি গ্রামের। গ্রামকে রক্ষা করার জন্য যে বাঁধ তা মাটি দিয়ে তৈরি কাঁচা বাঁধ। এই জেলারই গোসাবা ব্লকে ৩৭২ কিলোমিটার বাঁধ রয়েছে। তার মধ্যে পাকা বাঁধ মাত্র ১৪ কিলোমিটার। বাকি বিস্তীর্ণ এলাকায় কাঁচা বাঁধ। আমফান-ইয়াসের সময় এই কাঁচা বাঁধ ধুয়ে-মুছে গেছিল। দক্ষিণ ২৪ পরগনার সোনাগাঁর বাসিন্দা অরিন্দম মণ্ডল বলেন, "খাবার চাই না, ত্রাণ চাই না, কংক্রিটের নদীবাঁধ চাইছি। আমরা বাঁচতে চাই।" গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের মনীষামারি গ্রামে প্রায় ২০০ ফুট বাঁধ ইয়াসের সময় ভেঙে গেছিল। প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা। ঘরছাড়া হয়েছিলেন বহু মানুষ। তাই ঘূর্ণিঝড়ের নাম শুনলেই এখানকার বাসিন্দাদের বুক কেঁপে ওঠে। 

‍একইরকম অনিশ্চয়তাকে সঙ্গী করে জীবনযাপন করছেন, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। এই মানুষগুলোর সাফ কথা, কংক্রিটের বাঁধ ছাড়া এই সমস্যার কোনও সমাধান নেই। এখনও কেন সব জায়গায় কংক্রিটের বাঁধ তৈরি হল না? প্রশ্ন বিরোধীদের। আয়লার পর, দুই ২৪ পরগনায় কংক্রিটের বাঁধ হওয়ার কথা ছিল। কিন্তু, তা আজও বাস্তবায়িত হয়নি। আর কতদিন এভাবে চলবে? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget