এক্সপ্লোর

Lalbazar on Cyclone Asani : দ্রুত ব্যবস্থার উদ্যোগ, অশনির-আশঙ্কায় লালবাজারে তৈরি ইউনিফায়েড কম্যান্ড সেন্টার

Lalbazar forms Unified Command Centre : কলকাতায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৫টি দল ও এনডিআরএফের ২টি দল রয়েছে

কলকাতা : অশনির আশঙ্কায় লালবাজারে (Lalbazar) তৈরি হল ইউনিফায়েড কম্যান্ড সেন্টার (Unified Command Centre)। এনডিআরএফ (NDRF), বিপর্যয় মোকাবিলা বাহিনী, কলকাতা পুরসভা, পূর্ত দফতর-সহ বেশ কয়েকটি দফতরের কর্মীদের নিয়ে কাজ শুরু হয়েছে। কোনও খবর পেলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তার জন্যই কলকাতা পুলিশের তরফে তৈরি করা হয়েছে ইউনিফায়েড কম্যান্ড সেন্টার। 

কলকাতায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৫টি দল ও এনডিআরএফের ২টি দল রয়েছে। দক্ষিণবঙ্গে কাজ করছে এনডিআরএফ-এর মোট ১২টি টিম। এরমধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে মোট ৩টি টিম এবং দুই পরগনায় ৪টি টিম। লালবাজারের তরফে চালু করা হয়েছে হেল্প লাইনও। 

এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে অশনি। তার প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যে। কলকাতায় চলছে দফায় দফায় বৃষ্টি। দিঘায় সমুদ্রে নামা নিষেধ করা হয়েছে। প্রস্তুত রয়েছে এনডিআরএফের টিম। দিঘায় রয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। পর্যটকরা যাতে সমুদ্রে না নামেন, তার জন্য রয়েছে কড়া নজরদারি। পুলিশের তরফে মাইকে প্রচার চালানোর পাশাপাশি, নিউ দিঘা থেকে ওল্ড দিঘা পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সমুদ্র সৈকতজুড়ে সাইরেন বাজিয়ে সতর্ক করছে এনডিআরএফ। প্রস্তুত স্বেচ্ছাসেবকরাও। পর্যটকদের আটকাতে দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে দিঘা, মন্দারমণি, তাজপুরে সমুদ্র সৈকত।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে অন্ধ্রের কাঁকিনাড়া থেকে ২৬০ কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে ৩০০ কিলোমিটার, গোপালপুর থেকে ৪৯০ কিলোমিটার ও পুরী থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে এগোচ্ছে উত্তর-পশ্চিম অভিমুখে। আজই পৌঁছবে উত্তর অন্ধ্র ও ওড়িশা উপকূলের কাছে। সমুদ্রে বাঁক নেওয়ার সঙ্গে সঙ্গে শক্তিক্ষয় করে দুর্বল হবে অশনি। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল হওয়ার সম্ভাবনা নেই।

 

সেরা শিরোনাম

Humayun Kabir: দলের কর্মীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ, থানার সামনে ধর্না হুমায়ুনের, AJUP বিধায়ক বললেন...
দলের কর্মীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ, থানার সামনে ধর্না হুমায়ুনের, AJUP বিধায়ক বললেন...
Abhishek Banerjee PA Sumit Roy: শালবনিতেই সুমিত রায়ের নামে নতুন প্রতারণার অভিযোগ, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে ?
শালবনিতেই সুমিত রায়ের নামে নতুন প্রতারণার অভিযোগ, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে ?
West Bengal News Live Updates: পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায়, ভোট পুজোর ছুটির পরেই বিজ্ঞপ্তি, ২৭ কিংবা ২৮ নভেম্বর ভোটের সম্ভাবনা
পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায়, ভোট পুজোর ছুটির পরেই বিজ্ঞপ্তি, ২৭ কিংবা ২৮ নভেম্বর ভোটের সম্ভাবনা
Nandigram Bye Election: নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহার নিয়ে সরাসরি মমতাকে নিশানা নন্দীগ্রামের তৃণমূল নেতার
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহার নিয়ে সরাসরি মমতাকে নিশানা নন্দীগ্রামের তৃণমূল নেতার

ভিডিও

Municipal Corporation Election | পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায় ভোট, কবে হবে বিজ্ঞপ্তি?
SIR in Bengal | মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল NIA
Nandigram By-Election 2026: মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ
Mahua Moitra : Gyanesh Kumar-এর বিরুদ্ধে সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের মহুয়ার |
Kunal Ghosh | Gyanesh Kumar-কে অবিলম্বে গ্রেফতারের দাবি কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Cristiano Ronaldo: পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
LPG Gas Price: ১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
Daily Astrology: কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
Daily Astrology: রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
Rwitobroto Mukherjee: চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
BJP in West Bengal: ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
Embed widget