এক্সপ্লোর

Cyclone Asani: ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’, আবার কি ঘরছাড়া হতে হবে? উপকূলবর্তী গ্রামে আতঙ্ক

Ashani Cyclone: আরও একটি মে মাস। আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা। এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। আর ফের একবার সিঁদুরে মেঘ দেখছেন বারবার প্রকৃতির হাতে মার খাওয়া ভুক্তভোগী মানুষগুলো।

পার্থপ্রতিম ঘোষ, বিটন চক্রবর্তী ও ঋত্বিক প্রধান, কলকাতা: গত বছর মে (May) মাসে দাপট দেখিয়েছিল ইয়াস (Yaas)। এবার অশনির (Asani) ভ্রুকুটি। যার জেরে সিঁদুরে মেঘ দেখছেন পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ নম্বর ব্লকের সমুদ্র তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। এদিকে জেলা প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।  

আরও একটি মে মাস। আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা। এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। আর ফের একবার সিঁদুরে মেঘ দেখছেন বারবার প্রকৃতির হাতে মার খাওয়া ভুক্তভোগী মানুষগুলো। আবার কি ঘরছাড়া হতে হবে? আতঙ্কের এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মুখে মুখে। 

এই অবস্থায় একদিকে যেমন মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে, পাশাপাশি মানুষকে বরাভয়ও দিচ্ছে প্রশাসন। আজ থেকে ঠিক এক বছর আগে ঘূর্ণিঝড় ইয়াসের রুদ্ররূপ দেখেছিল পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ সমুদ্র উপকূলের বাসিন্দারা ইয়াসের তাণ্ডবে সেদিন লন্ডভন্ড হয়ে গিয়েছিল দিঘা, কাঁথি, মন্দারমণি, তাজপুর-সহ একের পর এক সাজানো-গোছানো এলাকা।

আরও পড়ুন, ডিজেল বা ইলেকট্রিকে নয়, কলকাতার রাস্তায় নামতে চলেছে সিএনজি-চালিত বাস

বছর পেরিয়ে আবার মে মাস। এবার চোখ রাঙাচ্ছে অশনি। যার নাম শুনেই থরহরিকম্প অবস্থা কাঁথি ১ নম্বর ব্লকের সমুদ্র তীরবর্তী গ্রামগুলির বাসিন্দাদের। কাঁথির বাসিন্দা নন্দন প্রধান বলেন, "গতবারেই ইয়াসের জলে সব নষ্ট হয়েছিল, বাঁধে ত্রিপল খাটিয়ে ছিলাম, আবার এক হলে ফের বাড়ি ছাড়তে হবে।" 

এই শৌলা গ্রামেই রয়েছে মৎস্যবন্দর। আগের দুর্যোগে সেই মত্‍স্য বন্দরেরও ক্ষতি হয়েছিল ব্যাপক। তবে এক বছর ধরে একটু একটু ঘুরে দাঁড়িয়েছে গ্রাম। কিন্তু আবার সব ধ্বংসস্তূপে পরিণত হবে না তো? মৎস্যজীবী ঘনশ্যাম মণ্ডল বলেন, "আমি মৎস্যজীবী, গতবার জল ঢুকেছিল, আমরা চাই গার্ডওয়াল হোক, নাহলে প্রতিবার এক সমস্যা হবে।" 

রবিবার এই এলাকা পরিদর্শন করেন তৃণমূল পরিচালিত কাঁথি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। অন্যদিকে, তাজপুরে সমুদ্রবাঁধ ঘুরে দেখেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভানেত্রী শম্পা দাস মহাপাত্র। দুর্যোগ মোকাবিলায় সবরকম ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক প্রবীর চট্টোপাধ্যায় বলেন, "সমুদ্র তীরবর্তী এলাকার মানুষদের সতর্ক করা হয়েছে। মজুত করা হয়েছে শুকনো খাবার, ত্রিপল। মৎস্য, কৃষি, সেচ ও বিদ্যুৎ দফতরকে সজাগ থাকতে বলা হয়েছে। সমস্ত ত্রাণ শিবির কেন্দ্রও তৈরি রয়েছে। কয়েকটি স্কুলকেও বাছা হয়েছে।" 

এদিকে, ফসল বাঁচাতে এখন থেকেই পাকা ধান ঘরে তুলছেন পশ্চিম বর্ধমানের কাঁকসার ধানচাষিরা।

 

সেরা শিরোনাম

West Bengal Weather Update : নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি সাগরে, আজ তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? বড় আপডেট
নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি সাগরে, আজ তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? বড় আপডেট
District News: রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূল নেতাকে তাড়া! পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস
রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূল নেতাকে তাড়া! পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস
West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
BJP News : যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget