এক্সপ্লোর

Cyclone Dana: 'ল্য়ান্ডফলের সময় দানার গতিবেগ যা ভাবা হয়েছিল, সেই মতো হয়নি..', কিন্তু কেন ? কী বলছেন আবহবিদরা

Cyclone Dana Speed Explanation: ‘আমফানের গতির ধারেকাছে ছিল না দানার গতি', কী কারণ বলছেন আবহবিদরা ?

 

কৃষ্ণেন্দু অধিকারী ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ঘূর্ণিঝড় দানার সেরকম কোনও দাপট দেখা গেল না বাংলায়। গত কয়েকদিনে আবহাওয়া দফতরের পূর্বাভাস দেখে, অনেকে ভেবেছিলেন, আয়লা, আমফান কিংবা ইয়াসের মতো, দানার প্রভাবেও হতে চলেছে বিধ্বংসী ঝড়। যদিও, আবহবিদদের মতে, ল্য়ান্ডফলের সময় আমফানের গতির ধারেকাছে ছিল না দানার গতি। তার অভিমুখও রাজ্য়ের দিকে ছিল না। তাই বাংলাকে দানা দিয়েছে শুধুই বর্ষণ।

তার নামে কার্যত থরহরি কম্পমান হয়ে বসেছিল বাংলা থেকে ওড়িশা।তবে শেষ অবধি আয়লা-আমফানের মতো বিধ্বংসী চেহারা না নিয়ে, বাংলাকে রেহাই দিল দানা। এযাত্রা ঘরবাড়ি বেঁচে যাওয়ায়, স্বস্তির নিঃশ্বাস ফেলল উপকূলবর্তী এলাকার গরিব মানুষ। আর মারকাটারি ঝড় না দেখতে পেয়ে, দীর্ঘশ্বাস ফেলল, পুরী-দিঘায় থেকে যাওয়া নাছোড়বান্দা পর্যটকরা। আবহাওয়া দফতরের গত কয়েকদিনের নিয়মিত সতর্কবার্তা, বৃহস্পতিবার সারারাত মুখ্য়মন্ত্রীর নবান্নে থেকে যাওয়া দেখে , অনেকে কার্যত ধরেই নিয়েইছিলেন, আয়লা, আমফান, কিংবা ইয়াসের কাছাকাছি কিছু হতে চলেছে দানা। তার প্রভাবেও জোরাল ঝড় আসতে চলেছে।

কিন্তু, শেষ অবধি দিনভর বৃষ্টি ছাড়া, এরাজ্য়ে দানার আর কোনও প্রভাব দেখা গেল না। ঝড়ের গর্জন নয়, দানা দিল শুধুই বর্ষণ। এমনকী আবহাওয়া দফতর অবধি কার্যত মেনে নিয়েছে, তারা যতটা ভেবেছিল, ঝড়ের তীব্রতা ততটা ছিল না। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, 'হাওয়ার গতিবেগ ওড়িশাতে দেখা গেল, যা ভাবা হয়েছিল, সেই মতো হয়নি। কেন হয়নি, অনুসন্ধান করতে হবে।'

২০০৯ সালে আয়লা কিংবা ২০২০ সালে আমফান, কলকাতা এবং জেলাজুড়ে প্রবল তাণ্ডব চালিয়েছিল। ২০২১ সালে ইয়াস কলকাতায় সেরকম প্রভাব না ফেললেও, উপকূলে সমুদ্রকে উত্তাল করেছিল। কিন্তু, দানার প্রভাবে কোথাও সেরকম কিছুই হয়নি। আবহবিদদের মতে, ল্য়ান্ডফলের সময় আমফানের যে গতি ছিল, দানার গতি তার ধারেকাছেও ছিল না। আর আয়লা এবং আমফানের মতো দানার অভিমুখ রাজ্য়ের দিকে ছিল না। এই কারণেই বাংলায় তার সেরকম কোনও প্রভাব দেখা যায়নি। 

আরও পড়ুন, দানার জেরে কালীপুজোতেও কি ভোগাবে বৃষ্টি ? জেনে নিন বড় আপডেট

আলিপুর আবহাওয়া দফতরের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেল  জি সি দেবনাথ বলেন, 'আমফান ছিল অনেক শক্তিশালী ঘূর্ণিঝড়। আমফান যখন সমুদ্রের মধ্য়ে ছিল, তখন ছিল সুপার সাইক্লোন ক্য়াটেগরির। ১৫০ থেকে ১৬০ কিলোমিটার গতিবেগে প্রবেশ করেছিল। কিনতু, দানা তার থেকে নিম্ন ক্য়াটেগরির ঘূর্ণিঝড়। ল্য়ান্ডফল ওড়িশায় হয়েছে। গতিবেগ ঘণ্টায় ছিল ১০০ থেকে ১১০ কিলোমিটার। আয়লা ও আমফান দুটোরই অভিমুখ রাজ্য়ের দিকে ছিল। সোজাসুজি। সাইক্লোন মুভ করার সময় সবচেয়ে বেশি ডিভাস্টেশনের ক্ষতি থাকে ডানদিকে। দানা ধামারা পোর্টে ল্য়ান্ডফলের পরে বেঁকে গেছে। অভিমুখ ওড়িশার দিকে। আমাদের রাজ্য়ের দিকে নয়।'শনিবার থেকে কলকাতায় দুর্যোগ কাটার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

 

 

সেরা শিরোনাম

KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget