এক্সপ্লোর

Cyclone Michaung: কবে কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'মিগজাউম'? বিশেষ সাবধানবাণী এই জেলাগুলিকে

Cyclone Michaung Update : তবে কি বছরের শেষ মাসে আরও একটা ঘূর্ণিঝড়ের মুখে পড়তে চলেছে বাংলার উপকূলের জেলাগুলি?

চেন্নাই :  বছরশেষে ধাক্কা দিয়ে যেতে পারে ঘূর্ণিঝড় 'মিগজাউম' ( Cyclone Michaung )। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তর তামিলনাড়ু এবং  দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের উপকূলীয় জেলাগুলিতে আগামী সপ্তাহের শুরুতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় । প্রভাব পড়তে পারে ওড়িশাতেও । আর তারপরই তো বাংলা। তবে কি বছরের শেষ মাসে আরও একটা ঘূর্ণিঝড়ের মুখে পড়তে চলেছে বাংলার উপকূলের জেলাগুলি?

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আন্দামান সাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে শুক্রবারই গভীর নিম্নচাপে পরিণত হবে। রবিবার বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর থেকে সাবধানতা নেওয়া শুরু হয়েছে এখন থেকেই। রবিবার থেকে তামিলনাডু অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস এখনও সঠিকভাবে বলতে পারছে না  ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আছড়ে পড়বে। তাই সতর্ক  অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ভারতের পূর্ব উপকূর বরাবর রাজ্যগুলি।  'মিগজাউম' অন্ধ্র থেকে বাংলাদেশ উপকূলের যে কোনও জায়গাতেই আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে আপাতত উত্তর তামিলনাড়ু ,ওড়িশা, অন্ধ্র উপকূলেই সাবধানতা নেওয়া হচ্ছে বেশি।  ঘূর্ণিঝড় 'মিগজাউম-এর সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে  মৎস্যজীবীদের সতর্ক করার পাশাপাশি ওড়িশার সাত জেলাকে বিশেষভাবে সাবধান করেছে ওড়িশা সরকার। 

আইএমডি ( IMD  ) রবিবার এবং সোমবার তামিলনাড়ু উপকূল, অন্ধ্র প্রদেশের উপকূলীয় এবং অভ্যন্তরীণ অংশে 'কমলা' সতর্কতা জারি করেছে। আগামী চারদিন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে ঝড়-বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। সমুদ্র হবে উত্তাল। 

আগামী দুই দিনের মধ্যে করাইকাল, পুদুচেরি, মাহে সহ  অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে ও তামিলনাড়ুতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ওড়িশায় বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে ৭ জেলাকে। তার মধ্যে রয়েছে বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগতসিংহপুর, পুরী, খুরদা এবং গঞ্জাম (Balasore, Bhadrak, Kendrapara, Jagatsinghpur, Puri, Khurda and Ganjam districts)। 

অন্যদিকে, শনিবার  চেন্নাই শহর ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগরের উপকূল ও তৎসংলগ্ন এলাকায় ৬০ থেকে - ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে।  রবিবার ও সোমবার ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আইএমডি জানিয়েছে,  চেন্নাই শহর, তামিলনাডুর উত্তর উপকূলীয় ও পার্শ্ববর্তী অভ্যন্তরীণ এবং ব-দ্বীপ জেলাগুলিতে হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে।  

আরও পড়ুন:

ম্যাল, টয় ট্রেন, চায়ের নস্টালজিয়া, কাঞ্চনজঙ্ঘার হাতছানি, আর কী দেখবেন দার্জিলিংয়ে ?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget