এক্সপ্লোর

Cyclone Remal Effect: রেমালের তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন, ব্যাহত ট্রেন-মেট্রো পরিষেবা, এখনও জমে জল

Cyclone Remal Update: রবিবার রাতভর কলকাতায় তাণ্ডব চালিয়েছে ঘুর্ণিঝড় রেমাল। প্রচন্ড বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া।

কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের দাপটে (Cyclone Remal Update) বিপর্যস্ত জনজীবন। সপ্তাহের প্রথম কাজের দিনে চরম হয়রানির শিকার হলেন যাত্রীরা। প্রবল বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জমেছে জল। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড তিলোত্তমা। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় উপড়ে পড়ে গাছ। যার জেরে ব্য়াহত হয় যান চলাচল। 

ট্রেন যাত্রীদের হয়রানি: রবিবার রাত ১১টার পর থেকেই শিয়ালদা দক্ষিণ শাখায় স্তব্ধ ছিল ট্রেন চলাচল। ক্য়ানিং, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর, সোনারপুর, বজবজ শাখায় একাধিক জায়গায় রেললাইনে গাছ পড়ে যায়। ভোর থেকে টাওয়ার ভ্যানের সাহায্যে সেগুলি সরানোর কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। একই ছবি দেখা যায় নামখানা স্টেশনেও। কেউ সকাল থেকে স্টেশনে দাঁড়িয়ে, তো কেউ রাতভর অপেক্ষা করেও পৌঁছতে পারেননি গন্তব্যে। সকাল ৬টায় ট্রেন পরিষেবা চালুর কথা বলা হয়েছিল রেলের তরফে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে শিয়ালদা থেকে প্রথম ক্যানিং লোকাল ছাড়ে সাড়ে ৯টার পর। টানা বৃষ্টিতে দক্ষিণ পূর্ব শাখাতেও ব্যাহত হয় রেল পরিষেবা। টিকিয়াপাড়া রেল ইয়ার্ডে লাইনে জল জমে যায়। তাই হাওড়া-পাঁশকুড়া, মেচেদা আপ ও ডাউনের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়।

ব্যাহত মেট্রো পরিষেবা: রেমালের প্রভাব, সপ্তাহের প্রথম কাজের দিনই ব্য়াহত মেট্রো পরিষেবা। রাতভর ঝড়-বৃষ্টিতে, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড মেট্রো লাইনে জল ঢুকে পড়ায় বিপত্তি ঘটে। যার জেরে সোমবার সকালে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকে মেট্রো চলাচল। সমস্য়ায় পড়তে হয় নিত্য়যাত্রীদের। দ্রুত জমা জল বার করা শুরু করে মেট্রোরেল কর্তৃপক্ষ। এরপর দুপুর ১২টা নাগাদ স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। চালু হয় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল।

রেমালের জেরে এক ঝটকায় দাম বেড়েছে বিমানের টিকিটের। ঘূর্ণিঝড় রেমালের পূর্বাভাস মতো রবিবার দুপুর ১২ থেকে বন্ধ রাখা হয় কলকাতার বিমান পরিষেবা। মোট ৩৯৪ টি ফ্লাইট বাতিল করা হয়। সোমবার সকালে আবহাওয়ার উন্নতি হওয়ায় সকাল ৮টা ১৫ নাগাদ চালু হয় বিমান ওঠা নামা। তবে বেলায় ঝোড়ো হাওয়ার দাপটে সমস্য়া শুরু হয় বিমান অবতরণে। সোমবার কলকাতা থেকে গুয়াহাটি, টিকিটের দাম উঠে যায়, প্রায় ৩৮ হাজার টাকা পর্যন্ত। কলকাতা থেকে বাগডোগরা ফ্লাইটের টিকিটের দাম হয়ে যায় ৩৬ হাজারের বেশি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Cyclone Remal Update: রেমালের ক্ষয়ক্ষতিতে কী ব্যবস্থা? জেলা শাসকের দফতরে হুগলির বিজেপি প্রার্থী

সেরা শিরোনাম

Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget