এক্সপ্লোর

Cyclone Remal News Update: শিয়রে সাইক্লোন, বিভিন্ন শাখায় বাতিল ৫৩টি লোকাল ট্রেন; দূর পাল্লার পরিষেবাতেও নিয়ন্ত্রণ

Remal Cycle Alert : সাগর দ্বীপ, ক্যানিং, দিঘার আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। বেলা যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাব।

কলকাতা : ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার আগেই রাজ্যে প্রভাব পড়তে শুরু করেছে ট্রেন ও বিমান পরিষেবায়। আজ রাত ১১টা থেকে কাল সকাল ৬টা পর্যন্ত ৫৩টি লোকাল ট্রেন বাতিল, বেশ কিছু দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। আজ বেলা ১২টা থেকে আগামীকাল সকাল ৯টা, ২১ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে কলকাতা বিমানবন্দরে সমস্ত উড়ান পরিষেবা। এর ফলে ৩৪০টি অন্তর্দেশীয় ও ৫৪টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে। প্রায় ৫০ হাজার বিমানযাত্রীর দুর্ভোগে পড়ার আশঙ্কা। ঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

কোন কোন ট্রেন বাতিল-

বারাসাত-হাসনাবাদ শাখায় রাত ১১টা থেকে বাতিল করা হচ্ছে বেশ কিছু ট্রেন। 

রাত ১১টা থেকে শিয়ালদা-ক্যানিং, বজবজ শাখায় বাতিল বেশ কিছু লোকাল ট্রেন।

রাত ১১টা থেকে শিয়ালদা-ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখাতেও একাধিক ট্রেন বাতিল থাকবে।

শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর শাখায় বাতিল থাকবে ট্রেন (সোমবার)।

শিয়ালদা-সোনারপুর ও বারুইপুর শাখাতেও বাতিল করা হচ্ছে ট্রেন (সোমবার)

হাওড়া থেকে ৯টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

ব্যান্ডেল শাখায় ৯টি লোকাল ট্রেন বাতিল।

এছাড়া হাওড়া-সিঙ্গুরের মধ্যে ২টি লোকাল ট্রেন বাতিল ।

ব্যাঘাত উড়ান পরিষেবাতেও-

কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা। আজ বেলা ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর। ঘূর্ণিঝড়ের সতর্কতায় ২১ ঘণ্টা বন্ধ থাকবে উড়ান পরিষেবা।

রেমালের বর্তমান চিত্র-

সাগর দ্বীপ, ক্যানিং, দিঘার আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। বেলা যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাব। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান সাগর দ্বীপ থেকে ২৭০ কিলোমিটার, ক্যানিং থেকে ৩১০, দিঘা থেকে ৩৯০ ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিলোমিটার দূরে। এই মুহূর্তে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটার। আজ রাত ১১টা থেকে ১টার মধ্যে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। সকাল সাড়ে ১১টা থেকেই ঝড়ের দাপট বোঝা যাবে দক্ষিণবঙ্গে। সেইসময় ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১০০-১২০ কিলোমিটার।বিকেল সাড়ে ৫টা থেকে ঝড়ের বেগ আরও বাড়তে পারে। 

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সকাল থেকেই। জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই ৬টি জেলায় আজ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। এছাড়া, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদেও। আগামীকালও কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ভবানী ভবনে হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের
ভবানী ভবনে হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget