এক্সপ্লোর

Cyclone Remal Update : অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে উঠছে রেমাল, আছড়ে পড়তে পারে বাংলার উপকূলে ?

Cyclone Remal Alert: ২৬ তারিখ বিকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই বাংলায় আছড়ে পড়তে পারে রেমাল..

কলকাতা: শক্তি বৃদ্ধি করবে রেমাল (Cyclone Remal update )। জানাল আলিপুর আবহাওয়া দফতর। ২৬ তারিখ বিকালে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের কোনও একটি এলাকায় সম্ভাব্য ল্যান্ড ফল। সিভিয়ার সাইক্লোন হিসেবেই ল্যান্ড ফল। 

হাওয়া অফিস জানিয়েছে, চেন্নাই উপকূলের দক্ষিণ পশ্চিম দিকে, অন্ধ্র উপকূলের দক্ষিণ পূর্ব দিকে, অবস্থানগত ভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গতকাল বেলা আড়াইটে নাগাদ তৈরি হওয়া নিম্নচাপ প্রায় একই জায়গায় অবস্থান করে ক্রমশ জলীয় বাষ্প সংগ্রহ করছে। এবং নিজের শক্তি বাড়াচ্ছে। আগামীকাল শুক্রবার ২৪ তারিখ সকাল ৮ টা নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। শক্তি সংগ্রহ করতে করতে এরপর এটি উত্তর পূর্ব অর্থাৎ মায়ানমার সাগরের দিকে এগোতে থাকবে।

পরেরদিন শনিবার ২৫ তারিখ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। ঘূর্ণিঝড় হওয়ার পর এটির ব্যাপ্তি বাড়বে। তখন শুধু উত্তর পূর্ব নয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেও এটি নিজের প্রভাব বিস্তার করবে। ঘূর্ণিঝড়ের গঠন সম্পূর্ন হলে এটির সম্ভাব্য ল্যান্ড ফল, আই এবং টেল এন্ড সম্পর্কে আরো বিস্তারিত আপডেট দেবে দিল্লির মৌসম ভবন। এখনও পর্যন্ত যা আপডেট , রেমেল নামের এই ঘূর্ণিঝড়ের গতিবেগ  প্রতি ঘণ্টায় ৬৫ থেকে ৭০ কিলোমিটার হতে পারে।  

আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বা মাঝরী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া বইবে। এর মধ্যে আগামীকাল শুক্রবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। ফলে ভোটের আগের দিনের প্রস্তুতি পর্বেও কিছুটা বিঘ্ন ঘটতে পারে। পরশু শনিবার ২৫ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলের জেলায়। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে শনিবার ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে । উত্তর ২৪ পরগনা জেলায় সেদিন ৮০ থেকে ৯০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ৩ জেলাতেই বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। 

আরও পড়ুন, আজ রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস, বাংলায় কি আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল ?

শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি।২৬ তারিখ রবিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলের দুই জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলাতে। এই তিন জেলাতে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় বা তার বেশি গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের মোট ৯ টি জেলায়  বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হুগলি হাওড়া নদীয়া ঝাড়গ্রাম ও বাঁকুড়া তে। বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া থাকবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget