এক্সপ্লোর

Cyclone Remal Update: ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় 'রেমাল', গতি কি পশ্চিমবঙ্গ অভিমুখেই?

Cyclone Remal News: উত্তরপ্রদেশের পূর্বভাগ, বিহারের দক্ষিণভাগ, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড় রেমালের। এখনও মৌসমভবন স্পষ্টভাবে এই ঘূর্ণিঝড় নিয়ে কোনও ইঙ্গিত দেয়নি

কলকাতা: ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় 'রেমাল' (Cyclone Remal Update)। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ১-২ দিনের মধ্যেই ঘনীভূত হওয়ার কথা এই ঝড়ের, এমনই ইঙ্গিত দিচ্ছেন একাধিক আবহাওয়াবিদ। প্রাথমিকভাবে আন্দাজ করা হচ্ছে, আগামী ২২ মে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরে তা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। এরপরে, আগামী ২৪ মে, এই ঘূর্ণীঝড় ডিপ-ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে। 

উত্তরপ্রদেশের পূর্বভাগ, বিহারের দক্ষিণভাগ, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড় রেমালের। এখনও মৌসমভবন স্পষ্টভাবে এই ঘূর্ণিঝড় নিয়ে কোনও ইঙ্গিত দেয়নি। প্রাথমিতভাবে মনে করা হচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে বইতে পারে এই ঘূর্ণিঝড়। বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি কিলোমিটার উপরে অবস্থান করছে ‘রেমাল’। এর ফলে, বঙ্গোপসাগরের দিক থেকে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় অংশে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাবে। কিছু কিছু জায়গায় হতে পারে বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতও।

আবহাওয়াবিদেরা মনে করছেন, বাংলাদেশের বরিশালে ল্যান্ডফল হতে পারে এই ঘূর্ণিঝড়ের। তবে এই মডেলের ল্যান্ডফল নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। মৌসমভবন মনে করছে, পশ্চিমবঙ্গে এর ততটা প্রভাব নাও পড়তে পারে। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছুই।

অন্যদিকে, বাংলা যখন গরমে পুড়ছে, তখন নির্ধারিত সময়ের ৩ দিন আগে আন্দামান-নিকোবরে পা রাখছে বর্ষা। কেরলেও বর্ষা ঢুকছে নির্ধারিত সময়ের একদিন আগে ৩১ মে। ঝমঝম বৃষ্টিতে ভেজার অপেক্ষায় বাংলা। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই গরম ও অস্বস্তি থাকবে। পাশাপাশি, আজ কলকাতা, হাওড়া, হুগলি ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কাল কলকাতা-সহ আরও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজও কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

 

আরও পড়ুন: Akshay Kumar: ৫৬ বছর বয়সে প্রথম ভোট দিতে পারলেন ভারতে! উচ্ছ্বসিত অক্ষয় কুমার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget