এক্সপ্লোর

Cyclone Senyar: সত্যিই কি ধেয়ে আসছে সাইক্লোন সেনিয়ার? শীতের মুখে বাংলায় শুরু হবে বৃষ্টি-দুর্যোগ?

Cyclone Senyar : মালাক্কা প্রণালীর উপর অবস্থান করা নিম্নচাপ অঞ্চলটি আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতা : সত্যিই কি বাংলার দিকে ধেয়ে আসছে সাইক্লোন সেনিয়ার? অনেক জল্পনা ছিল। অবশেষে সেনিয়ারের অবস্থান স্পষ্ট করে দিল মৌসম ভবন। মঙ্গলবার চেন্নাইয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর-পূর্ব মৌসুমি বায়ু তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে তামিলনাড়ুতে ইতিমধ্যেই গত ২৪ ঘন্টা ধরে ব্যাপক ভারী বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে মালাক্কা প্রণালীর উপর অবস্থান করা নিম্নচাপ অঞ্চলটি আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবারই আইএমডি আবহাওয়া বুলেটিনে জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুর বেশ কয়েকটি উপকূলীয় জেলা টানা বৃষ্টিতে ভিজতে পারে। আবহাওয়ার গতিপ্রক-তি বলছে, ২৭ নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে এই মরশুমের দ্বিতীয় ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে। এই ঝড় তৈরি হলে, ঝড়টির নাম হবে সেনিয়ার। এই নাম সংযুক্ত আরব আমিরশাহীর দেওয়া। এর অর্থ "সিংহ"। সোমবার ঘূর্ণিঝড়টি ২৯ এবং ৩০ নভেম্বর চেন্নাই উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে।

আবহাওয়া দফতর বলছে, এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আপাতত কলকাতায় বৃষ্টিবাদলা বা ঝড়, কোনও সম্ভাবনাই নেই। সকালে কুয়াশা/ধোঁয়াশা থাকলেও পরের দিকে পরিষ্কার আকাশ থাকবে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। সোমবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে হালকা কুয়াশা। কলকাতায় পারদ ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর ঘরেই থাকবে। আগামী পাঁচ দিন একই রকম আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই।

কলকাতার আবহাওয়া

কলকাতায় তাপমাত্রা আজ কিছুটা কমলো। কলকাতায় ১৬ ডিগ্রির ঘরে পারদ। আপাতত শুষ্ক আবহাওয়া। কোন কোন জেলায় সকালে কুয়াশা; পরে পরিষ্কার আকাশ। শীতের আমেজ সামান্য বাড়লো। সকালে ও রাতে শীতের অনুভূতি।  আগামী ৩/৪ দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই খুব সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা।  কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করতে পারে। তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শুষ্ক হাওয়ায় হালকা শীতের আমেজ। রাতে এবং খুব সকালে হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় তা উধাও হবে। 

সেরা শিরোনাম

Durga Puja 2026: পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
West Bengal News Live: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
SRFTI Incident: 'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget