এক্সপ্লোর

South 24 Paraganas: সিলিন্ডার ফেটে আগুন, পুড়ে মৃত্যু তৃণমূল নেতার বৃদ্ধা শাশুড়ির

South 24 Paraganas News: বাকিরা বাইরে বেরিয়ে এলেও দোতলা থেকে নামতে গিয়ে অগ্নিদগ্ধ হন তৃণমূল নেতার শাশুড়ি ৭৫ বছরের জ্যোৎস্না মাইতি। রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূলের (TMC) প্রাক্তন পঞ্চায়েত প্রধানের (Ex Panchayat Pradhan) বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন লাগল। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতার বৃদ্ধা শাশুড়ির (mother in law)। ঘটনা পাথরপ্রতিমার (Patharpratima) হেরম্ব গোপালপুরের।

গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড, মৃত্যু তৃণমূল নেতার শাশুড়ির

পাথরপ্রতিমার হেরম্ব গোপালপুরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূল নেতার শাশুড়ির। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধেয় রান্না করার সময় তৃণমূলের প্রাক্তন প্রধান বনমালি ঘোড়ুইয়ের বাড়িতে আগুন লাগে। বাকিরা বাইরে বেরিয়ে এলেও দোতলা থেকে নামতে গিয়ে অগ্নিদগ্ধ হন তৃণমূল নেতার শাশুড়ি ৭৫ বছরের জ্যোৎস্না মাইতি। রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘণ্টা দেড়েকের চেষ্টায় স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোতলা বাড়ির একাংশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার হঠাৎ ফেটে যায়। তারপরেই বাড়ির একতলায় আগুন লেগে যায়। বাড়ির দোতলা কাঠের কাঠামো দিয়ে তৈরি হওয়ায় আগুনের তীব্রতা বাড়ে। দোতলার বেশিরভাগ অংশই পুড়ে যায়। বাড়িতে আগুন দেখে বাইরে বের হতে গিয়ে হাত পা পুড়ে যায় তৃণমূল নেতার বৃদ্ধার শাশুড়ির। সেই মুহূর্তেই তাঁকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে তাঁর মৃত্যু হয় হাসপাতালে। অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ওই এলাকা।

আরও পড়ুন: North 24 Paraganas: ফের শ্যুটআউট ভাটপাড়ায়, খাওয়াদাওয়ার আসরে বন্ধুর গুলিতে গুরুতর জখম যুবক

দিন কয়েক আগে, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর (barrackpore) বটতলা এলাকায় অগ্নিকাণ্ডের (fire) ঘটনা ঘটে। বাড়ির ভিতরের গ্যারেজে ভস্মীভূত (burnt) হয়ে যায় গাড়ি (car)। মাঝ রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এই নিয়ে গত ওই এক সপ্তাহে তৃতীয় বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ব্যারাকপুর-বারাসত রোডের বটতলা এলাকায়।

গত বছর মে মাসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল নিউ ব্যারাকপুরের একটি কারখানায়। কারখানার ৪ শ্রমিক বেশ কিছু ক্ষণ নিখোঁজ থাকলেও পরে তিন তলার ছাদে ওঠার সিঁড়ি থেকে তাঁদের দগ্ধ দেহ পাওয়া যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত

ভিডিও

Blood Bank Scam: মে মাসে দঃ ২৪ পরগনায় বেসরকারি নার্সিংহোমের রক্ত বিক্রির বেনিয়মের পর্দাফাঁস
TMC News: লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নথিভুক্ত জমিতে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস?
Arms Recovery: রবিবার সাতসকালে অশোকনগরে অস্ত্র পাচারের হদিশ পেল CID এবং অশোকনগর থানার পুলিশ
Rajarhat Blast News: রাজারহাটে বিস্ফোরণ। ভাড়াটের পর গ্রেফতার দালাল। ধৃত বেড়ে ২ | ABP Ananda Live
Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget