এক্সপ্লোর

DA Agitation:বকেয়া ডিএ-র দাবিতে ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের, হইচই শহরে

West Bengal Assembly:বকেয়া ডিএ-র দাবিতে আজ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে ২২ দিন পূর্ণ হল। ৮ দিনে পড়ল অনশন। বাজেটে তিন শতাংশ বর্ধিত ডিএ-র ঘোষণা করেছে রাজ্য় সরকার।

হিন্দোল দে, সৌমিত্র রায়, ব্রতদীপ ভট্টাচার্য ও ঝিলম করঞ্জাই, কলকাতা: বকেয়া ডিএ-র (Pending DA) দাবিতে আজ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে (Movement) ২২ দিন পূর্ণ হল। ৮ দিনে পড়ল অনশন। বাজেটে (Finance Budget) তিন শতাংশ বর্ধিত ডিএ-র ঘোষণা করেছে রাজ্য় সরকার (state government। কিন্তু এই ঘোষণায় সরকারি কর্মীদের একাংশ খুশি হলেও, বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে আন্দোলনরত কর্মচারীরা। আজ ধিক্কার দিবস পালন করছেন তাঁরা। কালো ব্যাচ পরে কাজ করবেন সরকারি কর্মীরা।আজই বিধানসভা অভিযানের ডাক দিয়েছে শ্রমিক-কর্মচারী শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ১২ জুলাই কমিটি। এদিকে, আগামী সোমবার ও মঙ্গলবার ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। 

কী ঘটল?
ঘটনাচক্রে এদিনই বাঁকুড়ার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' আমি ম্যাজিসিয়ানের মত টাকা দিতে পারিনা। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও ৩ শতাংশ ডিএ দিয়েছি।' পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষও। বলেন, 'সকলের ধৈর্যচ্যুতি ঘটছে। পপুলার প্রকল্প ভোটের স্বার্থে নেওয়া হচ্ছে। সেই কাজও এঁদের করতে হচ্ছে। কিন্তু তাঁদের অধিকার রক্ষার জন্য সরকারের কোনও প্রচেষ্টা নেই।'  

প্রেক্ষাপট...
কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। এখন মূল বেতনের ৩ শতাংশ হারে DA পান রাজ্য সরকারি কর্মীরা। তার সঙ্গে আরও ৩ শতাংশ, অর্থাৎ মূল বেতনের ৬ শতাংশ হাতে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এর ফলে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক হবে ৩২ শতাংশ। এতে, একদমই খুশি নন আন্দোলনকারী সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা। প্রতিবাদে গতকাল কলকাতায় মিছিল করেন তাঁরা। শহিদ মিনার সংলগ্ন মাঠে মিছিল করা হয়। DA-সহ একাধিক দাবিতে, ১৭ ফেব্রুয়ারি, বিধানসভা অভিযানের ডাক দিয়েছে শ্রমিক-কর্মচারী শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ১২ জুলাই কমিটি। রাজ্যপালের কাছেও, ডেপুটেশন দেবে তারা। এদিকে DA-মামলা এখন সুপ্রিমকোর্টের বিচারাধীন রয়েছে। ১৫ মার্চ, এই শুনানি হওয়ার কথা। এর মধ্যেই ডিএ নিয়ে আন্দোলন চলছে। গত কাল আবার সল্টলেকে আশা কর্মীদের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার বাধে। বেতন বৃদ্ধি-সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, বেতন বৃদ্ধি করতে হবে। দিতে হবে সরকারি স্বীকৃতি। আর এই দাবিতে সরব আশা কর্মীরা। এদিন বিক্ষোভ দেখাতে গিয়ে সল্টলেকে পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা বচসা শুরু হয়। 

আরও পড়ুন:'টাকা দাও বললেই গুপী গাইন বাঘা বাইনের মতো মিষ্টি চলে এল ! ম্যাজিশিয়ান নই'

              

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget