এক্সপ্লোর

DA Agitation:মহামিছিলের পর বকেয়া ডিএ-র দাবিতে তীব্রতর হতে পারে আন্দোলন, ইঙ্গিত যৌথ সংগ্রামী মঞ্চের

DM Office Gherao:মহামিছিলের পর বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনের ঝাঁঝ আরও তীব্র করার ভাবনা বিক্ষোভকারীদের। রাজ্যজুড়ে ডিএম অফিস ঘেরাও এবং অবস্থানের ভাবনা হচ্ছে, জানালেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক।

কলকাতা: মহামিছিলের পর বকেয়া ডিএ-র (DA Agitation) দাবিতে আন্দোলনের ঝাঁঝ আরও তীব্র করার ভাবনা বিক্ষোভকারীদের। রাজ্যজুড়ে ডিএম অফিস ঘেরাও (DM Office Gherao) এবং অবস্থানের ভাবনা হচ্ছে, জানালেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

আর কী?
বকেয়া ডিএ-র দাবিতে গত কালের পর এবার লাগাতার কর্মবিরতির কথাও ভাবা হচ্ছে, জানান ভাস্কর। তবে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। বৈঠক করে পরবর্তী রণকৌশল ঠিক হবে। গত কালই হরিশ মুখার্জি রোড দিয়েই বকেয়া ডিএ-র দাবিতে মহামিছিল নিয়ে গিয়েছেন রাজ্য সরকারের হাজার হাজার কর্মচারী। শনিবার দুপুর ১ টা ৩৫-এ মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ দিয়ে যায় সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিবাদ মিছিল। সূত্রের খবর, সেই সময়ে বাড়িতেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যখন মুর্শিদাবাদে, তখন হরিশ মুখার্জি রোডে, তাঁর বাড়ি শান্তিনিকেতনের পাশ দিয়েও যায় সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল। মিছিলের জন্য় অভিষেকের বাড়ি কড়া পুলিশি পাহাড়ায় মুড়ে ফেলা হয়েছিল।  অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি থেকে কিছুটা এগিয়ে মিছিল থেকে ওঠে চোর স্লোগান। একদিকে যখন ডিএ-র দাবিতে মিছিল থেকে সরকার বিরোধী স্লোগান উঠছে তখন আবার মিছিল যাওয়ার সময়, বিভিন্ন জায়গায় রাস্তার ধারে মাইকে উচ্চস্বরে রবীন্দ্রসংগীত বাজতেও শোনা যায় বলে দাবি আন্দোলনকারীদের। দুপুর ২.১৫ নাগাদ ৭১ নং ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে এগিয়ে যায় মিছিল। সেই এলাকাও যথেষ্ট স্পর্শকাতর হওয়ায় বাড়তি সতর্ক ছিল প্রশাসন। সব মিলিয়ে সংগ্রামী যৌথ ম়ঞ্চের ডাকে মিছিল পরিণত হল জনজোয়ারে। আদালতের অনুমতিতে হাজরা ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, হরিশ মুখার্জি রোড, ডি এন রোড, এস পি মুখার্জি রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই মিছিল ঘিরে স্পষ্টতই দু’ভাগ হয়ে গিয়েছিলেন DA আন্দোলনকারীরা। এর মধ্যেই শহিদ মিনারের ধর্নামঞ্চে চলছে প্রস্ততি। বিভিন্ন জেলা থেকে কলকাতামুখী সরকারি কর্মীদের একের পর এক মিছিল। পথেই চলল গান-স্লোগান। বেলা ১২টা নাগাদ ধর্নামঞ্চ থেকে রওনা দিয়ে হাজরা মোড়ে জড়ো হন আন্দোলনকারীরা। দুপুর ১টা নাগাদ সেখান থেকে শুরু হয় মিছিল। সপ্তাহ দুয়েক আগে এই মিছিলের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। পুলিশের অনুমতি না মেলায়, হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। আদালতের নির্দেশে সুষ্ঠুভাবে মিছিল করার জন্য ১২ জন স্বেচ্ছাসেবকের একটি দল তৈরি করা হয়। গত কালের মহামিছিলে এমন সাড়া পাওয়ার পর এবার নতুন পদক্ষেপের কথা ভাবছেন আন্দোলনকারীরা। কী হবে সেই পদক্ষেপ? বলবে সময়।

আরও পড়ুন:স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?

 

সেরা শিরোনাম

মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget