এক্সপ্লোর

DA Agitation : ভোরের আলো ফোটার আগেই নবান্ন এলাকায় DA আন্দোলনকারীরা, পুলিশের বাধা, ধুন্ধুমার পরিস্থিতি

DA Agitation : নবান্নর সামনের রাস্তাতেই বসে পড়েন ভাস্কর ঘোষের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। 

সত্যদিৎ বৈদ্য, হাওড়া :  নবান্ন বাসস্ট্যান্ডের কাছে অবস্থানের আগে ডিএ আন্দোলনকারীদের আটকে দেওয়া হল। শর্ত সাপেক্ষে ২২ থেকে ২৪ ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি দিয়েছে হাইকোর্ট। কিন্তু বাসস্ট্যান্ডে যাওয়ার আগেই ব্যারিকেড করে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ আন্দোলনকারীদের পথ আটকায় বলে অভিযোগ। তারপরে নবান্নর সামনের রাস্তাতেই বসে পড়েন ভাস্কর ঘোষের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। বৃহস্পতিবারই বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, নবান্ন বাসস্ট্য়ান্ডে DA আন্দোলনকারীরা অবস্থান করতে পারবেন। কিন্তু, ৩০০ জনের বেশি জমায়েত করা যাবে না। অবস্থানের প্রভাব যেন জাতীয় সড়কে যান চলাচলের ওপর না পড়ে। দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে অবস্থান আন্দোলন করতে হবে। 

আরও পড়ুন :

দেশে বাড়ল কোভিড মৃত্যু, কতটা খতরনাক এই  JN.1 সাব ভ্যারিয়েন্ট ?


রাতেও ধর্নাস্থল পরিদর্শনে গিয়েছলেন তাঁরা। তখনই  পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা শুক্রবার কাক ভোরেই পৌঁছে যান নবান্নর কাছাকাছি। এরপর পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা বেঁধে যায় আন্দোলনকারীদের। এর ফলে দ্বিতীয় হুগলি সেতু থেকে নবান্নর দিকে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ এখন।  

এদিকে, DA-র দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে রাজ্য় সরকারি কর্মচারী সংগঠনগুলি। বকেয়া DA-র দাবিতে শহিদ মিনার চত্বরে একটানা ৩২৯ দিন ধরে চলছে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান-আন্দোলন। নবান্নের সামনে ধর্না কর্মসূচির দাবিকে শর্তসাপেক্ষে সম্মতি জানিয়েছে হাইকোর্ট। এই আবহেই লক্ষ্মীবারে রাজ্য় সরকারি কর্মীদের জন্য় ৪ শতাংশ DA ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, ' আমাদের পে কমিশন আছে, এটা আমরা এক্সট্রা দিই। আমাদের কাছে এটা বাধ্য়তামূলক নয়, এটা অপশন। তা সত্ত্বেও আমরা দিয়ে যাই।' 

রাজ্য় সরকারি কর্মীরা এতদিন ৬% DA পেতেন। এবার রাজ্য় সরকার আরও ৪% DA বাড়ানোর ঘোষণা করল অর্থাৎ জানুয়ার থেকে রাজ্য় সরকারি কর্মচারীরা ১০% হারে DA পাবেন। আর কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৪৬ শতাংশ DA পান। অর্থাৎ কেন্দ্র ও রাজ্য় সরকারি কর্মচারীদের DA-র ফারাক এখনও ৩৬%। 

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই সিদ্ধান্ত নিয়ে বলেন, ' তাৎপর্যপূর্ণ হচ্ছে, রায় বেরনোর পরে ঘোষণা। বাকিটা তো আপনারা সবাই বুঝতে পারছেন। বকেয়া আছে ৪০ শতাংশ। সেখান থেকে ৪ শতাংশ মানে ১০ ভাগের ১ ভাগ দিচ্ছেন।' 

 

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget