এক্সপ্লোর

Sujan on DA Verdict : "টাকা নেই তো রোজ খেলা-মেলা কোথা থেকে করছে ?" ডিএ-ইস্যুতে রাজ্যকে তুলোধনা সুজনের

Sujan Chakraborty raises question of DA issue : মামলার রায় দিতে গিয়ে বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ বলেছে, ডিএ কর্মীদের মৌলিক ও আইনত অধিকার

কলকাতা : "বিধায়ক-মন্ত্রীদের বেতন বাড়বে প্রচুর। কর্মচারীদের বাড়বে না।" বকেয়া ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্যকে কটাক্ষ সুজন চক্রবর্তীর। তুললেন একাধিক প্রশ্নও।

৩ মাসের মধ্যে কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটাতে হবে বলে রাজ্যের আবেদন খারিজ করে আজ জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। এনিয়ে রাজ্যকে একহাত সুজন চক্রবর্তীর। তিনি বলেন, "শিক্ষক পদে নিয়োগ নেই, সরকারি কর্মচারী পদে নিয়োগ নেই। ডিএ তাঁদের দেওয়া হচ্ছে না। বঞ্চনার পরিমাণ অন্তত দেড় লক্ষ কোটি টাকা। টাকাগুলো গেল কোথায় ? সরকার বলছে, টাকা নেই। সরকারের যদি টাকা না থেকে থাকে, তাহলে রোজ খেলা-মেলা কোথা থেকে করছে ? তহবিল কার্যত খারাপভাবে ব্যবহার করা হচ্ছে। দলীয় মনোভাবে রাজ্য সরকার চলছে। এমএলএ-মন্ত্রীদের বেতন বাড়বে প্রচুর। কর্মচারীদের বাড়বে না।"

আরও পড়ুন ; রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে হবে ৩ মাসের মধ্যে, জানিয়ে দিল হাইকোর্ট

আজ ডিএ মামলার রায় ঘোষণা হয় হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে। রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া ৩২ শতাংশ মহার্ঘ ভাতার দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ২০১৬ সালে মামলা হয়। মামলা করে কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। এ নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলে। শেষপর্যন্ত স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বকেয়া মিটিয়ে দিতে বলে। এই রায়কেই চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় রাজ্য সরকার। সেই মামলাতেই আজ রায় দেয় হাইকোর্ট। মামলার রায় দিতে গিয়ে বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ বলেছে, ডিএ কর্মীদের মৌলিক ও আইনত অধিকার। মহার্ঘভাতা নিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট যে রায় দিয়েছে তা ৩ মাসের মধ্যে কার্যকর করতে হবে।

এনিয়ে উচ্ছ্বসিত রাজ্য সরকারি কর্মচারীরা। তাঁদের দীর্ঘদিনের আইনি লড়াই কোথাও একটা আইনি দিশা পেল, এমনই বলছে বিভিন্ন মহল। এনিয়ে মামলাকারীদের তরফে মলয় মুখোপাধ্যায় বলেন, "এটা শুধু কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজের জয় নয়, এই জয় সমগ্র কর্মচারী সমাজের। ২০১৯ সালের ২৬ জুলাই বিচারপতি রঞ্জিত কুমার বাগ ও সুরেশ কুমার দাস যে রায় দিয়েছিল, সেই রায়-ই আজ হাইকোর্ট বহাল রাখল। তিন মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে ছয় মাসের মধ্যে ডিএ দিয়ে দিতে হবে। আজ সেই রায় বহাল রেখে হাইকোর্ট বলল, তিন মাসের মধ্য়ে স্যাটের রায় ইমপ্লিমেন্ট করতে হবে। অল ইন্ডিয়া কনজিুমার প্রাইস ইনডেক্স অনুসারে ডিএ-র ক্যালকুলেশন করতে হবে। বর্তমান সরকার এসে ডিএটাকে সম্পূর্ণভাবে গুলিয়ে দিয়েছে। তাই আমরা ঠিকমতো ডিএ পাই না। এই রায়ে আমরা খুশি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget