এক্সপ্লোর

Calcutta High Court on DA : রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে হবে ৩ মাসের মধ্যে, জানিয়ে দিল হাইকোর্ট

DA Update : রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া ৩২ শতাংশ মহার্ঘ ভাতার দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ২০১৬ সালে মামলা হয়

কলকাতা : ৩ মাসের মধ্যে কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটাতে হবে। রাজ্যের আবেদন খারিজ করে এই রায় দিল কলকাতা হাইকোর্ট। মামলার রায় দিতে গিয়ে বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ বলেছে, ডিএ কর্মীদের মৌলিক ও আইনত অধিকার। মহার্ঘভাতা নিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট যে রায় দিয়েছে তা ৩ মাসের মধ্যে কার্যকর করতে হবে।

আজ ডিএ মামলার রায় ঘোষণা হয় হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে। রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া ৩২ শতাংশ মহার্ঘ ভাতার দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ২০১৬ সালে মামলা হয়। মামলা করে কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। এ নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলে। শেষপর্যন্ত স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বকেয়া মিটিয়ে দিতে বলে। এই রায়কেই চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় রাজ্য সরকার। সেই মামলাতেই আজ রায় দেয় ।

এনিয়ে উচ্ছ্বসিত রাজ্য সরকারি কর্মচারীরা। তাঁদের দীর্ঘদিনের আইনি লড়াই কোথাও একটা আইনি দিশা পেল, এমনই বলছে বিভিন্ন মহল। এনিয়ে মামলাকারীদের তরফে মলয় মুখোপাধ্যায় বলেন, "এটা শুধু কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজের জয় নয়, এই জয় সমগ্র কর্মচারী সমাজের। ২০১৯ সালের ২৬ জুলাই বিচারপতি রঞ্জিত কুমার বাগ ও সুরেশ কুমার দাস যে রায় দিয়েছিল, সেই রায়-ই আজ হাইকোর্ট বহাল রাখল। তিন মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে ছয় মাসের মধ্যে ডিএ দিয়ে দিতে হবে। আজ সেই রায় বহাল রেখে হাইকোর্ট বলল, তিন মাসের মধ্য়ে স্যাটের রায় ইমপ্লিমেন্ট করতে হবে। অল ইন্ডিয়া কনজিুমার প্রাইস ইনডেক্স অনুসারে ডিএ-র ক্যালকুলেশন করতে হবে। বর্তমান সরকার এসে ডিএটাকে সম্পূর্ণভাবে গুলিয়ে দিয়েছে। তাই আমরা ঠিকমতো ডিএ পাই না। এই রায়ে আমরা খুশি। 

সংগঠনের তরফে প্রেসিডেন্ট শ্যামল মিত্র বলেন, ফান্ড নেই এই যুক্তিতে আর ডিএ আটকে রাখা যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, দয়া করে এটাকে প্রেস্টিজ ফাইট করবেন না। রাজ্য সরকারি কর্মীরা আপনার শত্রু নন। আপনি তাঁদের অভিভাবক। দয়া করে, ২০০৯-এর জুলাই মাস থেকে যে বকেয়া আছে কেন্দ্রীয় হারে তা দেওয়ার ব্যবস্থা করুন। 

সেরা শিরোনাম

RG Kar Case: অভয়াকাণ্ডে ফের পথে নামছে এই দুই সংগঠন, কবে ? কোথা থেকে শুরু মিছিল ?
অভয়াকাণ্ডে ফের পথে নামছে এই দুই সংগঠন, কবে ? কোথা থেকে শুরু মিছিল ?
West Bengal News Live : সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদ, ফের পথে নামছে ভয়েস অফ অভয়া ও ভয়েস অফ উইমেন
সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদ, ফের পথে নামছে ভয়েস অফ অভয়া ও ভয়েস অফ উইমেন
Dengue : ২৩ দিনেই ৫,৫০০-এর বেশি, প্রায় দ্বিগুণ বাড়ল ডেঙ্গি রোগীর সংখ্যা, শীর্ষে কোন জেলা ? স্বাস্থ্যমন্ত্রীর দাবি, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে'
২৩ দিনেই ৫,৫০০-এর বেশি, প্রায় দ্বিগুণ বাড়ল ডেঙ্গি রোগীর সংখ্যা, শীর্ষে কোন জেলা ? স্বাস্থ্যমন্ত্রীর দাবি, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে'
Salt Lake Balle Balle Dhaba: মাংসের উপর ছত্রাক, বন্ধ হল সল্টলেকের Balle Balle Dhaba, বাতিল লাইসেন্স
মাংসের উপর ছত্রাক, বন্ধ হল সল্টলেকের Balle Balle Dhaba, বাতিল লাইসেন্স

ভিডিও

Gyanesh Kumar Row : জ্ঞানেশকাণ্ডে ফের পথে নামছে INDI জোট, Rahul Gandhi-কে নিশানা BJP-এর
Chorbagan Incident: চোরবাগানে ভেঙে পড়তে পারে প্যান্ডেল! কার নির্দেশে ঘোষণা? খুঁজছেন তদন্তকারীরা
BJP Inner Clash | বিসর্জনকে ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ
Food Safety Raid : খাদ্য সুরক্ষা অভিযানে অনিয়মের পর্দাফাঁস, বন্ধ করে দেওয়া হল 'বল্লে বল্লে ধাবা'
Chorbagan Durga Idol Immersion: ভারাক্রান্ত মন নিয়েই বিসর্জন হল চোরবাগান সর্বজনীনের প্রতিমার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tomorrow Horoscope: মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
Viral News: লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
Suvendu Adhikari : 'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
Harshana Yoga: 'হর্ষণ যোগ'-এর প্রভাব, সৌভাগ্যের দরজা খুলছে এই সব রাশির, আগামীকাল মিরাকেল ঘটবে ৪ ক্ষেত্রে
'হর্ষণ যোগ'-এর প্রভাব, সৌভাগ্যের দরজা খুলছে এই সব রাশির, আগামীকাল মিরাকেল ঘটবে ৪ ক্ষেত্রে
Astro: আগামীকাল এই ৩ রাশির জন্য দুর্দান্ত সময় ! সবেতেই মিলবে সাফল্য, তালিকায় আপনি আছেন ?
আগামীকাল এই ৩ রাশির জন্য দুর্দান্ত সময় ! সবেতেই মিলবে সাফল্য, তালিকায় আপনি আছেন ?
Ratna Debnath: ‘সঙ্গে কারা ছিল, কেন অ্যারেস্ট হবে না, ডাক্তার বলে? আমার মেয়েও ডাক্তার ছিল’, প্রশ্ন রত্না দেবনাথের, অভয়াকাণ্ডে ফের পথে নামার প্রস্তুতি
‘সঙ্গে কারা ছিল, কেন অ্যারেস্ট হবে না, ডাক্তার বলে? আমার মেয়েও ডাক্তার ছিল’, প্রশ্ন রত্না দেবনাথের, অভয়াকাণ্ডে ফের পথে নামার প্রস্তুতি
El Nino: ইতিহাস গড়ল এল নিনো! প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ৩০ ডিগ্রি, ২০২৭-এ ভারতের আবহাওয়ায় বড় প্রভাবের আশঙ্কা
ইতিহাস গড়ল এল নিনো! প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ৩০ ডিগ্রি, ২০২৭-এ ভারতের আবহাওয়ায় বড় প্রভাবের আশঙ্কা
LIC Jeevan Utsav : মাত্র ৫ বছর টাকা দিয়ে সারা জীবন বেতনের মতো আয় পাবেন ? LIC-র রয়েছে এই পলিসি
মাত্র ৫ বছর টাকা দিয়ে সারা জীবন বেতনের মতো আয় পাবেন ? LIC-র রয়েছে এই পলিসি
Embed widget