এক্সপ্লোর

Dacoity: পুলিশের নজর এড়িয়ে একের পর এক দুষ্কৃতী তাণ্ডব, উঠছে প্রশ্ন

ডাকাতি আটকাতে যাওয়ায়, স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে গুলি করে খুন। ভরসন্ধেয় ব্যারাকপুরের আনন্দপুরী এলাকায় হাড়হিম করা ঘটনার পর ২২ ঘণ্টা পার।

কলকাতা: ব্যারাকপুরের হারহিম করা ডাকাতির ঘটনায় এখনও থমথমে এলাকা। তবে এই প্রথম নয়। এর আগেও একাধিক শ্যুটআউটের ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

একঝলকে পূর্বের ঘটনা...

  • ২৪.০৫.২২: ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি, মালিকের ছেলে খুন 

  • ১৩.০৩.২২: জনবহুল এলাকায় পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুুপম দত্ত খুন 
  • ১৬.০৫.২২: ব্যারাকপুরেই বিরিয়ানির দোকানে ভরদুপুরে শ্যুটআউট
  • ২.২৩: আসানসোলে হোটেলে ঢুকে গুলি, মালিকের মৃত্যু
  • ০২.০৪.১৭: সোনারপুরে ভর সন্ধ্যায় সোনার দোকানে গুলি, মালিক খুন 
  • ২৭.০৭.১৭:  কলকাতার যোধপুুর পার্কে ভরদুপুরে সোনার দোকানে ডাকাতি

ডাকাতি আটকাতে যাওয়ায়, স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে গুলি করে খুন। ভরসন্ধেয় ব্যারাকপুরের আনন্দপুরী এলাকায় হাড়হিম করা ঘটনার পর ২২ ঘণ্টা পার। এখনও অধরা দুষ্কৃতীরা। অন্ধকারে টিটাগড় থানার পুলিশ। এদিন নিহত নীলাদ্রি সিংহর বাড়িতে যান সাংসদ অর্জুন সিং, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। নিরাপত্তা নিয়ে আতঙ্কিত ব্যবসায়ীরা। শনিবার ব্যারাকপুর ও পলতায় ব্যবসা বন‍্ধের ডাক দিয়েছেন তাঁরা। ব্যারাকপুরের আনন্দপুরী, অভিজাত এলাকা রীতিমতো জনবহুল। বাজার রয়েছে। সামনেই ব্য়াঙ্ক। রাতদিন হাজারো লোকের আনাগোনা। তার মধ্যেই গতকাল ভরসন্ধেয় ক্রেতা সেজে, হেলমেট, টুপি, মাস্কে মুখ ঢেকে সিংহ জুয়েলারি হাউসে হানা দেয় ডাকাতরা। লুঠপাটে বাধা দেওয়ায় গুলি করে খুন করে স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে। গুলিবিদ্ধ হন স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর এক কর্মচারী। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

ভরসন্ধেয় ব্যারাকপুরের আনন্দপুরীতে শ্যুটআউট। অভিযোগ, ডাকাতিতে বাধা দেওয়ায়, গুলি করে দুষকৃতীরা। মৃত্যু হয় সোনার দোকানের মালিকের ছেলের। জখম হন আরও ২ জন। শ্যুটআউটের পর দুষ্কৃতীরা মোটরবাইকে চেপে পাতুলিয়ার দিকে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে দাবি। 


বেপরোয়া, চাঞ্চল্যকর, রোমহর্ষক, ভরসন্ধেয়, ব্যারাকপুর স্টেশনের অদূরে, জনবহুল এলাকা ওল্ড ক্যালকাটা রোডের উপর আনন্দপুরীতে সোনার দোকানে শ্যুটআউট। অভিযোগ, ডাকাতিতে বাধা পেয়ে পর পর গুলি চালাল দুষ্কৃতীরা। মৃত্যু হল সোনার দোকানের মালিকের ছেলে নীলাদ্রি সিংহর। মাস ছয়েক আগে বিয়ে হয় নীলাদ্রির।

গুলিবিদ্ধ হন সোনার দোকানের মালিক এবং নিরাপত্তারক্ষী। বুধবার সন্ধে। লোকজনে কার্যত গমগম করছিল আনন্দপুরী এলাকা। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই এই সোনার দোকানে ঢুকে পড়ে সশস্ত্র চার দুষ্কৃতী। কারও মাথায় ছিল হেলমেট। কারও মাথায় টুপি। সকলেরই মুখ মাস্কে ঢাকা ছিল।

অভিযোগ, সোনার দোকানে ঢুকে পিস্তল দেখিয়ে লুঠপাটের চেষ্টা করে তারা। তখনই বাধা দেন সোনার দোকানের মালিকের ছেলে। অভিযোগ, এরপরই গুলি চালায় এক দুষ্কৃতী। গুরুতর, জখম অবস্থায় সোনার দোকানের মালিকের ছেলেকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাঁর মৃত্যু হয়।

রাতে নিহতের বাড়িতে যান কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। পুলিশ সূত্রে দাবি, শ্যুটআউটের পর মোটরবাইকে চেপে পাতুলিয়ার দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এলাকায় সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Chorbagan Stampede Deaths: ‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
BJP News : 'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
RSS Chief on Chorbagan Pujo: আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'

ভিডিও

Durga Puja 2026 | রাত পোহালেই বিজয়া দশমী, আজ পুজোর আড্ডায় উপস্থিত অপরাজিতা, অমৃতা, অভিষেক, কিঞ্জল
Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget