এক্সপ্লোর

Dakshineswar Kali Puja 2021: করোনা আবহে কড়াকড়ি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে, সারারাত খোলা মন্দির, ভক্তদের মানতে হবে এই সমস্ত শর্ত

Kali Puja Special : বৃহস্পতিবার ভোর পাঁচটায় মন্দির খুলবে। তবে দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত বন্ধ থাকবে মন্দির। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : বৃহস্পতিবার কালীপুজো। অমাবস্যার রাতে শ্যামা সঙ্গীতের সুরে ভাসতে ভাসতে, আলোয় সুসজ্জিত মন্দির চত্বরে বসে পুজো দেখতে না পারলেও, করোনা আবহে এবারও দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দিতে পারবেন ভক্তরা। মন্দির খোলা থাকবে প্রায় সারারাত। তবে এবারও কঠোরভাবে মানতে হবে করোনাবিধি। মন্দির কর্তৃপক্ষের কড়া নির্দেশ, মাস্ক ছাড়া কাউকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। মন্দিরের প্রবেশ পথে বসানো হয়েছে স্যানিটাইজার টানেল। থার্মাল গান দিয়ে পরীক্ষার পর, এই গেট দিয়েই মন্দিরের ভিতরে যাবেন দর্শনার্থীরা। মন্দিরের ভিতরেও মানতে হবে সামাজিক দূরত্ববিধি। 

১৮৫৫ সালে রানি রাসমনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর থেকে রামকৃষ্ণদেবের সাধনাস্থলে পরিণত হয় দক্ষিণেশ্বর মন্দির। রামকৃষ্ণের সাধক রূপ এখানে পরিপূর্ণতা লাভ করে। তারপর থেকে পূজিত হয়ে আসছেন মা ভবতারিণী। করোনা আবহে যদিও পাল্টে গিয়েছে পুজোয় ভক্তদের প্রবেশের নিয়ম। গতবারের মতো এবারও ফুল, ধূপকাঠি-সহ অন্যান্য সামগ্রী নিয়ে মন্দিরে ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে মিষ্টি নিয়ে ঢুকতে পারবেন ভক্তরা। কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, বেশিক্ষণ মন্দির চত্বরে থাকতে দেওয়া হবে না। পুজো দিয়েই ভক্তদের মন্দির প্রাঙ্গন ছাড়তে হবে। 

চার প্রহরে মা ভবতারিণীর পুজোয় হয়। এবার পুজো শুরু হবে রাত সাড় দশটার পর। কথিত, গঙ্গায় বান আসবে। সেই বানের জল শান্ত হওয়ার পর, এই ঘাট থেকে গঙ্গাজল তুলে নিয়ে গিয়ে পুজো শুরু হবে। বৃহস্পতিবার ভোর পাঁচটায় মন্দির খুলবে। তবে দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত বন্ধ থাকবে মন্দির। 

আরও পড়ুন, 'রুদ্রমূর্তি থেকে সংহাররূপী', কালীর নামেই লুকিয়ে আছে পুরাণের ভয়ঙ্কর সব কাহিনি

এদিকে, কালীপুজোর মণ্ডপ দর্শকশূন্য রাখার নির্দেশের পাশাপাশি পরিবেশবান্ধব বাজি পোড়ানো নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশই বহাল রাখল হাইকোর্ট। মহামান্য আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত। এই পর্যায়ে আর হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। তাই নতুন কোনও নির্দেশিকাও দেওয়া হচ্ছে না। তবে বাজির অপব্যবহার রুখতে ব্যবস্থা নিতে হবে রাজ্যকে।

আরও পড়ুন- কালীপুজোতেও মণ্ডপে 'নো এন্ট্রি' দর্শকদের , নির্দেশ কলকাতা হাইকোর্টের

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget