এক্সপ্লোর

Kali Puja 2021: 'রুদ্রমূর্তি থেকে সংহাররূপী', কালীর নামেই লুকিয়ে আছে পুরাণের ভয়ঙ্কর সব কাহিনি

Kali Puja name and significance: মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে, এই কাল শব্দটি ব্যবহৃত হয়েছে 'মহাকাল' অর্থে৷ অর্থাৎ সর্বপ্রাণীকে কলন (গ্রাস) করেন যিনি। তাই কালকে গ্রাস করেন বলেই তিনি কালী।

পল্লবী দে, কলকাতা: কালী (Kali) নাম শুনতেই চোখে ভেসে ওঠে এক দিগম্বরী রূপ। যিনি কাজলের ন্যায় কৃষ্ণবর্ণা, মুক্তকেশী, বিবস্ত্রা, চতুর্ভুজে তাঁর বীরত্বের ব্যঞ্জনা। মন্ত্রচ্চারণে যাকে আমরা বলে থাকি, "করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাম্। কালিকাং দক্ষিণাং দিব্যাং মুণ্ডমালাবিভূষিতাম্"। ভারতবর্ষের (India) অন্যতম প্রধান শক্তিদেবতা তিনি, দশ মহাবিদ্যার অন্যতমাও। তবে এই কালীর নামেই যেন বিভীষিকা, রূপে তো বটেই। তবে এটি কিন্তু আমাদের ভ্রম নয়। পুরাণের (Mythology) নানাবিধ কাহিনিতে তাঁর এমনই রূপের উল্লেখ রয়েছে। কালিকাপুরাণ, মার্কেণ্ডেয় পুরাণ, শ্রী শ্রী চণ্ডী থেকে মহাভারতে (Mahabharat) কালীর রূদ্র ও সংহাররূপের বর্ণনা পাওয়া যায়।  

এখন প্রশ্ন ওঠে কালীর নামকরণ নিয়ে। রূপের উল্লেখ পাওয়া যায় সেই ঋগ্বেদ (Veda) থেকে৷ সেখানে তিনি পরম তেজ স্বরূপা,দেবতেজসম্ভূতা চণ্ডীর সঙ্গে কালীর তেজ এবং শক্তি অভিন্না৷ আবার মার্কেণ্ডেয় পুরাণে তিনিই করালী। মানুষের রোগ, ভয়, তাপ এবং পাপের দাহিকা হিসেবে তিনি বিরাজমান। কিন্তু তিনি কালী কেন? ব্যাকরণগত ব্যাখ্যা,  ‘কালী’ শব্দটি ‘কাল’ শব্দের স্ত্রীলিঙ্গ। অন্যদিকে, মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে, এই কাল শব্দটি ব্যবহৃত হয়েছে 'মহাকাল' অর্থে৷ অর্থাৎ সর্বপ্রাণীকে কলন (গ্রাস) করেন যিনি। তাই কালকে গ্রাস করেন বলেই তিনি কালী।

তবে শুধু নাম নয়। কালীর সংহাররূপ নিয়েও নানা ব্যাখা রয়েছে৷ শাস্ত্রবিশেষজ্ঞদের একাংশের মতে, সেই রূপ থেকেও দেবীর নানা নামকরণ হয়েছে। যেমন মহাভারত। ব্যাসদেবের রচনায় কালীর রূপ ভয়ঙ্কর। সেখানে তিনি সংহাররূপী৷ সৌপ্তিক পর্বে যেখানে সেনাপতি হিসেবে অশ্বত্থামা যখন দ্রৌপদীর পঞ্চপুত্রকে বধ করেছেন, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডীকে বধ করেছেন, তখন সেই ভয়ঙ্কর যুদ্ধদুর্মদ অশ্বত্থামার পাশে যে কালীকে দেখা গিয়েছিল, তাঁর মুখখানি লাল, চোখ দুটিও লাল, গলায় লাল ফুলের মালা, পরনে লাল কাপড় এবং হাতে পাশ অস্ত্র। এই কালীকে ধ্বংসের প্রতীক কালরাত্রি বলা হয় মহাভারতে।

আরও পড়ুন, ৫৭০ ভরি সোনার গয়নায় সাজলেন বীরভূমের ‘কেষ্ট কালী’


ব্যাসদেবের কথায়, 'কালীং রক্তাস্যনয়নাং রক্তমাল্যানুলেপনাম্। রক্তাম্বরধরামেকাং পাশহস্তাং কুটুম্বিনীম্।' মহাভারতে বর্ণিত এই কালীর পৃথক সত্তা এবং পৃথক রূপটি কিন্তু বঙ্গদেশীয় কালীর সঙ্গে অনেক বেশি মেলে। শশিভূষণ দাশগুপ্ত তাঁর 'ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য' বইটিতে লিখেছেন, "কৃষ্ণানন্দ আগমবাগীশের তন্ত্রসার গ্রন্থে সিদ্ধেশ্বর তন্ত্র থেকে কালীর যে ধ্যানমন্ত্র উদ্ধার করেছেন, তাতে কালীর রূপ কিন্তু দক্ষিণাকালীর রূপ। দক্ষিণা কালী করালবদনা, তাঁর আকৃতি ভয়ঙ্কর। কেশ আলুলায়িত চতুর্ভুজা। গলায় নরমুণ্ডের মালা। তাঁর বামভাগের নীচের হাতটিতে সদ্যচ্ছিন্ন মুণ্ড, ওপরের হাতে খড়্গ। এই কালীমূর্তির দক্ষিণভাগে নীচের হাতটিতে অভয় মুদ্রা আর ওপরের বরদানের মুদ্রায় কল্পিত। তাঁর গায়ের রঙ প্রগাঢ় মেঘের মতো কালো, তিনি নগ্না দিগম্বরী। দেবীর গলায় মুণ্ডমালা, কর্ণে দুটি শবশিশু ভূষণরূপে বিরাজমান, তাতে দেবীর আকৃতি আরও ভয়ানক হয়ে উঠেছে। দন্তশ্রেণী ঘোররূপা।"

তবে এও ঠিক কূর্ম পুরাণে কালীনামও নেই, কৃষ্ণার ইঙ্গিতও নেই। শরীরের বর্ণনায় দেবীর কালীরূপ ব্যঞ্জিত হয়ে ওঠে- নীলপদ্মের মতো তাঁর বর্ণ, নীল পদ্মের সুগন্ধ তাঁর শরীরে। দ্বিভুজ দ্বিনেত্র সেই মনুষ্য শরীরে তিনি নীল, তাঁর কেশরাশি কেবল কালো।

শাক্তমতে কালী বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির আদি কারণ। যে মহাকাল সব রঙকে গ্রাস করেই কালো। সেই কালো রূপেই কালী দিগম্বরী, তিনি রূদ্ররূপের প্রতীক, তিনি সংহাররূপী। কখনও চামুণ্ডা, কখনও মহাকালী, কখনও শ্যামা। তিনি সেই শক্তির আধার, যিনি আঁধারে উপাসিত হন, তিনি বঙ্গদেশের সেই অধিষ্ঠাত্রী দেবী। পাপ, কাম, লোভ, ঘৃণা কলন করে আলোর উৎসবেও তিনি কালো, তিনি কালী।

 
তথ্যসূত্র-
 
শশিভূষণ দাশগুপ্ত- ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য,
পুরাণকোষ
মার্কেণ্ডয় পুরাণ- শ্রী শ্রী চণ্ডি
মহাভারত- সৌপ্তিক পর্ব
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget